
IND vs PAK T20 World Cup: আবারও হার। ভারতের বিরুদ্ধে পাকিস্তান পরাজিত হতেই জামাইয়ের উপর ক্ষেপে গেলেন শ্বশুরমশাই (india vs pakistan t20)। পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে রীতিমতো তুলোধোনা করলেন শাহিদ আফ্রিদি (india pakistan t20)।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে, মাত্র ২ ওভার বল করে ৩১ রান দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এবার এই শাহিন হলেন শাহিদ আফ্রিদির জামাই। এবার পাকিস্তান হারতেই জামাইয়ের উপর ক্ষেপে গেলেন শ্বশুর। বলছেন, জামাইকে দল থেকে বাদ দিতে হবে। আফ্রিদি জানিয়ে দিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে শাহিনকে ছাঁটাই করে দিতেন তিনি।
শাহিদ আফ্রিদি বলেন, “যদি আমার হাতে ক্ষমতা থাকত, তাহলে শাহিন, বাবর এবং শাদাবকে বাদ দিয়ে দিতাম। ওদের বদলে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতাম। এরা তো বছরের পর বছর ধরে খেলছে। এখনও ভারতকে হারাতে পারল না। তাহলে কেন ওদেরকেই খেলিয়ে যাবো? আমার মনে হয় যে, নামিবিয়া ম্যাচেই এই তিনজনকে বসিয়ে দেওয়া উচিত।”
আফ্রিদি আরও যোগ করেন, "এতদিন ধরে এরা দলে খেলছে। এখনও জানে না যে, কোন পরিস্থিতিতে ঠিক কীভাবে খেলতে হয়। এখনও দায়িত্ব নিয়ে খেলতে পারে না। সিনিয়র হিসেবে ওরা কী করছে তাহলে? কোন যোগ্যতায় ওরা প্রথম একাদশে খেলবে? ওদের এখনই দল থেকে বাদ দেওয়া উচিত।”
প্রসঙ্গত, এর আগে একাধিকবার শাহিন পাশে পেয়েছেন শ্বশুর শাহিদকে। কিন্তু রবিবার হারের পর, জামাইয়ের হয়ে আর কথা বলতে পারছেন না আফ্রিদি। শাহিদের কথা থেকেই তা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।