Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?

Published : Oct 07, 2026, 03:29 PM IST
Sourav Ganguly Delhi Capitals head coach

সংক্ষিপ্ত

Sourav Ganguly Conflict of Interest: সিএবি সভাপতি থাকাকালীনই আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2027) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কারণে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন সৌরভ।

DID YOU KNOW ?
বিদেশেও কোচিং সৌরভের
গত মরসুমের এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly News: একইসঙ্গে সিএবি সভাপতি এবং আইপিএল-এ (IPL 2027) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ। স্বভাবতই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে। তবে সেই অভিযোগ মানতে নারাজ বেহালার মহারাজ। মঙ্গলবার সন্ধেবেলা সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচ (India vs Uruguay FIFA Friendly) দেখতে গিয়েছিলেন সৌরভ। সেখানেই দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি এ বিষয়ে ওম্বুডসম্যানের নির্দেশ পেয়েছি।' এই কথার মাধ্যমে সৌরভ বুঝিয়ে দিয়েছেন, তাঁর একইসঙ্গে জোড়া দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

প্রথমবার আইপিএল-এ প্রধান কোচ সৌরভ

আইপিএল-এ প্রথমবার কোনও দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সৌরভ। তিনি হেমাঙ্গ বাদানির (Hemang Badani) পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। গত কয়েক বছর ধরেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সৌরভ। ২০১৯ সাল থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পুরুষ ও মহিলা, দুই দলেরই ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কাজ করেছেন। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের সহযোগী ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) সঙ্গেও যুক্ত থেকেছেন সৌরভ। গত বছর এসএ২০-তে (SA20) প্রিটোরিয়াকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিলেন বাংলার মহারাজ। এবার আইপিএল-এ প্রধান কোচ হিসেবে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী সৌরভ। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, 'দিল্লি ভালো খেলবে। আমি অপেক্ষা করে আছি।'

শক্তিশালী দল দিল্লি

আগামী মরসুমের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকবেন অক্ষর প্যাটেল (Axar Patel)। দলে থাকছেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। ২০২৬ সালের আইপিএল-এর পর লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে ঋষভ পন্থকেও (Rishabh Pant) দলে ফিরিয়ে এনেছে দিল্লি। ফলে ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতার দিক থেকেও দলটি আরও শক্তিশালী হয়েছে। এর আগে দিল্লির কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সৌরভ। তাঁর সঙ্গে আগামী মরসুমে তারকা-সমৃদ্ধ সাপোর্ট স্টাফও দিল্লির ডাগআউটে যোগ দিতে পারেন। যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পাশাপাশি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্ডা ভাস (Chaminda Vaas) এবং অমিত মিশ্রকেও (Amit Mishra) দলের ব্যাকরুম স্টাফে দেখা যেতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৯
২০১৯ থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ।
২০১৯ সালের আইপিএল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তিনি প্রধান কোচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি! বিরাটকে নিয়ে বিস্ফোরক দাবি, মুখ খুলল টিম কোহলি
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের