Sri Lanka A vs India A: বোলিং ব্যর্থতা, এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় ভারতের

Published : Nov 26, 2026, 10:42 PM ISTUpdated : Nov 26, 2026, 10:52 PM IST
Sri Lanka A vs India A

সংক্ষিপ্ত

ACC Men's Asia Cup Rising Stars 2026: এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দোহায় গিয়েছিল ভারতীয় এ দল। কিন্তু বৃহস্পতিবার সেমি-ফাইনালে শ্রীলঙ্কা এ (Sri Lanka A vs India A) দলের কাছে হেরে ছিটকে গেল তিলক ভার্মার (Tilak Varma) দল। এদিন ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতায় ভারতীয় দলকে বিদায় নিতে হল।

Sri Lanka A vs India A: সেমি-ফাইনালে শ্রীলঙ্কা এ দলের কাছে হেরে এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস (ACC Men's Asia Cup Rising Stars 2026) থেকে ছিটকে গেল ভারতীয় এ দল। বড় রান করলেও, বোলারদের ব্যর্থতার কারণেই ভারত এ দলকে ম্যাচ হারতে হল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন ব্যাটাররা। আট উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারতীয় এ দল। বড় স্কোরের পর জয়ের আশায় ছিল সারা দেশ। কিন্তু শ্রীলঙ্কা এ দলের ব্যাটাররা পাল্টা লড়াই করলেন। ভারতীয় এ দলের কোনও বোলারই দাপট দেখাতে পারলেন না। শ্রীলঙ্কা এ দল ৪১.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল।

বিফলে বৈভব-অভিষেকদের অসাধারণ ব্যাটিং

এদিন ম্যাচের শুরুতে ভারতীয় দলের আধিপত্য দেখা যায়। ওপেনিং জুটিতে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) ৮০ রান যোগ করেন। বৈভব ২৭ বলে ৪০ রান করেন। অভিষেক ৬৩ বলে ৭৮ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিলক ৬৬ বলে ৫৩ রান করেন। উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র (Kumar Kushagra) ২১ রান করেন। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তনুশ কোটিয়ান (Tanush Kotian) ৩০ বলে ২৮ রান করেন। রিঙ্কু সিং (Rinku Singh) ১২ রান করেন।

জোড়া শতরানে জয় শ্রীলঙ্কা এ দলের

শ্রীলঙ্কা এ দলের ওপেনার লসিত ক্রুসপুল্লে (Lasith Croospulle) ১০৭ বলে ১১৬ রান করেন। অপর ওপেনার সিনেথ জয়বর্ধেনা (Sineth Jayawardena) ৭০ বলে ১০৫ রান করেন। উইকেটকিপার-ব্যাটার নিশান মদুশকা (Nishan Madushka) ৫৬ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক পবন রত্নায়াকে (Pavan Rathnayake) ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪ রানের পর ফের বিস্ফোরক ইনিংস বৈভব সূর্যবংশীর
Mohammed Siraj: প্রশংসায় বোলিং কোচ, ক্রাইস্টচার্চে খেলার সুযোগ পাবেন মহম্মদ সিরাজ?