Sri Lanka Cricket XI vs India: পরপর ৩ ছক্কা, শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ভারতকে জেতালেন সিরাজ

Published : Aug 09, 2026, 07:04 PM IST
Mohammed Siraj

সংক্ষিপ্ত

India tour of Sri Lanka 2026: শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাকফুটে থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় দিন অসাধারণ ব্যাটিং করে জয় তুলে নিল ভারতীয় দল। এর ফলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) আত্মবিশ্বাস বেড়ে গেল।

DID YOU KNOW ?
ব্যাটিংয়ে চমক সিরাজের
ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ ব্যাটিংও ভালো করেন। তিনি শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে ম্যাচ জেতালেন।

Sri Lanka Cricket XI vs India: শেষ ওভারে টানা তিনটি ছক্কা। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নাটকীয়ভাবে ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। সিরাজের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে জয় পেল ভারত। এই ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কা একাদশ। জবাবে প্রথম ইনিংসে ভারতীয় দল ৬ উইকেটে ৩৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কা একাদশ। এরপর ৪ উইকেটে ২১৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

ভারতের নায়ক ‘স্যার ভিভিয়ান সিরাজ’

অনেকে মজা করে সিরাজকে ‘স্যার ভিভিয়ান সিরাজ’ বলে ডাকেন। সেই সিরাজই শেষ ওভারে ব্যাট করতে নেমে ভারতকে জিতিয়ে দিলেন। শেষ ওভারের প্রথম বলটি বেশ জোরে ও সিরাজের পছন্দের জায়গায় করেন নুয়ান্থা (Nuwantha)। সামনের পা সরিয়ে বলটিকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন ভারতীয় পেসার। আসে প্রথম ছক্কা। দ্বিতীয় বলেও লেংথ ঠিক রাখতে পারেননি নুয়ান্থা। অফ স্টাম্পের বাইরে একটু বেশি ফুল বল পেয়ে সোজা ব্যাটে সীমানার বাইরে পাঠিয়ে দেন সিরাজ। পরপর দুই ছক্কায় ভারতের জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় মাত্র চার রান। এরপর তৃতীয় বলেই ম্যাচ শেষ করে দেন সিরাজ। ফের নিজের পছন্দের জায়গায় বল পেয়ে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন তিনি।

ব্যাট হাতে দাপট ভারতের পেসারদের

সিরাজের এই দুর্দান্ত ফিনিশে ভারতীয় শিবিরে শুরু হয়ে যায় উচ্ছ্বাস। বল হাতে পরিচিত সিরাজ এ দিন ব্যাট হাতে নিজের অন্য রূপ দেখালেন। এর আগের দিনও ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন গুরনূর ব্রার (Gurnoor Brar)। দিনের শেষ ওভারে টানা চারটি ছক্কা মেরেছিলেন তিনি। তবে এবার আলোটা নিজের দিকে টেনে নিলেন সিরাজ। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই টানা তিন ছক্কায় ম্যাচ শেষ করে দিলেন ভারতীয় পেসার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ভারতীয় দল।
কলম্বোয় শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Sunil Narine: ৪ ওভারে ২১টি ডট বল! মাত্র ৭ রানে ৩ উইকেট, টি২০ লিগে অবিশ্বাস্য স্পেল নারিনের
Dhoni Pension: ধোনি এখনও BCCI থেকে টাকা পান! প্রতি মাসে কত পেনশন পান ক্যাপ্টেন কুল?