PAK Qualifying Scenario: ইংল্যান্ডের জয়ের পর কিছুটা আশা! তবে পাকিস্তানের জন্য সেমিফাইনালের অঙ্ক বেশ কঠিন

Published : Feb 28, 2026, 10:54 AM IST
PAK Qualifying Scenario: ইংল্যান্ডের জয়ের পর কিছুটা আশা! তবে পাকিস্তানের জন্য সেমিফাইনালের অঙ্ক বেশ কঠিন

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানের ব্যবধানে হারাতে হবে। তবেই নিউজিল্যান্ডের নেট রান রেট টপকানো সম্ভব। 

T20 World Cup 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের পর, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল যাওয়ার আশা কিছুটা বেঁচে আছে। গ্রুপ ২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যেই (pak qualifying scenario)। এখন দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা মূলত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। তবে শনিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শুধু জিতলেই পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হবে না। চাই বড় ব্যবধানে জয় (can pakistan qualify for semifinal)। 

পাকিস্তানের জন্য সেমিফাইনালের অঙ্ক বেশ কঠিন

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও নিউজিল্যান্ডের নেট রান রেট (+১.৩৯) পাকিস্তানের (-০.৪৬) থেকে অনেক ভালো। এই রান রেট টপকে দ্বিতীয় স্থানে আসতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে প্রায় অসম্ভব একটা পারফরম্যান্স দেখাতে হবে।তাই অঙ্কটা বেশ কঠিন।

যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানের ব্যবধানে হারাতে হবে। তবেই নিউজিল্যান্ডের নেট রান রেট টপকানো সম্ভব। আর যদি পাকিস্তান পরে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট মাত্র ১৩.১ ওভারের মধ্যে তুলে নিতে হবে। তার মধ্যে একটাও যদি না হয়, তাহলে পাকিস্তানের আশা শেষ।

নেট রান রেটে অনেক এগিয়ে নিউজিল্যান্ড

সোজা কথায় বলতে গেলে, ইংল্যান্ডের সৌজন্যে সেমিফাইনালের আশা বেঁচে থাকলেও, রাস্তাটা খুবই কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান যদি হেরে যায় বা অল্প ব্যবধানে জেতে, তাহলে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডই সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে, শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই তারা সম্মানরক্ষার জন্যই মাঠে নামবে।

শনিবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে গ্রুপ ১-এর শীর্ষ দলের মুখোমুখি হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পাকিস্তান বা নিউজিল্যান্ডের সম্ভাব্য সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mukul Choudhary: মুকুল চৌধুরীকে ক্রিকেটার করে তুলতে ঋণ নিতে হয়েছিল, জেলেও গিয়েছিলেন বাবা!
IPL 2026: ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা, পরিবর্ত হিসেবে কাকে নেবে লখনউ?