T20 World Cup 2026: ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এবারও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতার দৌড়ে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু মুখের কথাই নয়, তার পিছনে রয়েছে ৫টি জোরালো কারণ।
প্রথমত বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল হিসেবে ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারানো বেশ কঠিন কাজ। তাই সেক্ষেত্রে ভারতের জয়ের ৫টি সম্ভাব্য কারণ সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
26
তরুণ ভারতীয় দল
অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এবং কোচ হিসেবে গৌতম গম্ভীরের কাছে এটি প্রথম বিশ্বকাপ। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর, এই তরুণ ভারতীয় দল যে জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে, সেই কথা বলাই বাহুল্য।
36
পাওয়ারপ্লে-তে ব্যাটিং আধিপত্য
টিম ইন্ডিয়া পাওয়ারপ্লে-তে জোরালো আধিপত্য দেখাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করছেন। ঈশান কিষাণের সঙ্গে তাঁর জুটি একটি শক্তিশালী পার্টনারশিপ তৈরি করতে সক্ষম। যা দলের জয়কে নিশ্চিত করে দিতে পারে।
মিডল অর্ডারে নেমে সূর্যকুমার, হার্দিক, শিবম দুবে, রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটাররা যেকোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
56
ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী
সেইসঙ্গে, ঘরের মাঠের পিচ স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে নিয়ে ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। ম্যাচের মাঝের ওভারগুলিতে তারাই ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন।
66
শক্তিশালী পেস অ্যাটাক
যশপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং পেস আক্রমণের মূল অস্ত্র। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তাদের বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাদের বিধ্বংসী বোলিং প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য যথেষ্ট। যা ভারতকে সহজ জয় এনে দিতে পারে।