T20 World Cup Final: বিশ্বকাপ জয়! টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, 'বিরাট' বার্তা এল কোহলির তরফেও

Published : Mar 09, 2026, 02:34 AM IST
T20 World Cup Final

সংক্ষিপ্ত

T20 World Cup Final: গোটা দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যদিকে, শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও।   

T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতের। তারপর থেকেই শুরু শুভেচ্ছা বার্তার বন্যা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india-new zealand live match)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া (india vs new zealand final)। তারপরেই গোটা দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা

এক্স হ্যান্ডলে পোষ্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “চ্যাম্পিয়ন! আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন! এই অসাধারণ জয় আসলে দক্ষতা, সংকল্প এবং দলগত সাফল্যের একটি প্রতিফলন। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। এই জয়ের পর, প্রত্যেক ভারতীয়র হৃদয় গর্ব এবং আনন্দে ভরে উঠেছে। শাবাশ, টিম ইন্ডিয়া!"

অন্যদিকে, শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও। গত টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই, তিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন। 

ঐতিহাসিক জয় ভারতের

রবিবার, তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট নিজের এক্স হ্যান্ডলে তিনটি তারার ছবি দিয়ে লেখেন, “চ্যাম্পিয়ন্স! আহমেদাবাদে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের খেলা বিস্ফোরক ক্রিকেটের সঙ্গে একেবারেই অন্য কিছুর তুলনা চলে না। ছেলেরা কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে গেছে এবং আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য উজ্জ্বল একটি উদাহরণ তৈরি করেছে। এই কৃতিত্ব অর্জনের জন্য সমস্ত ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের সকল সদস্যকে অভিনন্দন। জয় হিন্দ।"

অন্যদিকে, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর লিখেছেন, “টানা দুবার বিশ্বকাপ জয়, টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো কোনও দল এমনটা করে দেখাল। ভারতই এই ট্রফি জয়ের সম্পূর্ণ যোগ্য দল। আমাদের দলের কী অসাধারণ পারফরম্যান্স এবং ক্রিকেটের একটি বিশেষ ব্র্যান্ডের প্রদর্শন দেখলাম। খুব ভালো, টিম ইন্ডিয়া। জয় হিন্দ!"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: বিশ্বজয়ের মঞ্চেই উষ্ণ আলিঙ্গন! কাপ জিতেই বিয়ে? হার্দিক বললেন, "আমার স্ত্রী পাশে আছে সবসময়"
IND vs NZ T20: টুর্নামেন্টের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন সঞ্জু, কাকে ধন্যবাদ জানালেন এই তারকা?