Team India Record in T20: নিউজিল্যান্ডকে হারিয়ে শুধু বিশ্বকাপ জয় নয়, অভিষেক-সঞ্জুদের ঝুলিতে ১৯টি রেকর্ড?

Published : Mar 09, 2026, 02:01 PM ISTUpdated : Mar 09, 2026, 02:42 PM IST
T20 World Cup Final

সংক্ষিপ্ত

Team India Record in T20: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতই প্রথম দল, যারা পর পর দুবার বিশ্বকাপ ট্রফি জিতল। এই কৃতিত্ব বিশ্বের আর কোনও দেশের নেই। পাশাপাশি ভারত হল প্রথম দল, যারা ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল। 

Team India Record in T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, নিউজিল্যান্ডযে ৯৬ রানে হারিয়ে ট্রফি জয় টিম ইন্ডিয়ার। আর বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই একাধিক রেকর্ড ভারতের দখলে। সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ এবং অভিষেক শর্মারা একদিকে ব্যক্তিগত নজির গড়েছেন, ঠিক তেমনই দল হিসেবেও একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত (india vs new zealand final)।

কোন কোন রেকর্ড ভারতের দখলে?

 

 

এই নিয়ে তিনবার টি-২০ বিশ্বকাপ জয় ভারতের। প্রথমবার ২০০৭ সালে, মহেন্দ্র সিং ধোনির হাত ধরে, এরপর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে এবং এবার ২০২৬ সালে, সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। এই প্রথমবারের জন্য কোনও দল তিনবার বিশ্বজয়ের রেকর্ড গড়ল। অন্যদিকে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়, দুবার করে বিশ্বকাপ ইতেছে (india-new zealand match)।

শুধু তাই নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতই প্রথম দল, যারা পর পর দুবার বিশ্বকাপ ট্রফি জিতল। এই কৃতিত্ব বিশ্বের আর কোনও দেশের নেই। পাশাপাশি ভারত হল প্রথম দল, যারা ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল (team india record in t20)। 

সেইসঙ্গে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেের মঞ্চে সর্বাধিক রান তুলেছে ভারত। ৫ উইকেটে ২৫৫ রান। উল্লেখ্য, এর আগে অবধি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোনও দল ২০০ রানের বেশি স্কোর করতে পারেনি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, নিউজিল্যান্ডযে ৯৬ রানে হারিয়ে ট্রফি জয় করেছে টিম ইন্ডিয়া। এর আগে কোনও দল টি-২০ বিশ্বকাপ ফাইনালে এত রানে জিততে পারেনি, সবথেকে বড় বিষয়, এই বিশ্বকাপে তিনবার ২৫০ রানের বেশি স্কোর করেছে ভারত। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রান, ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৩ রান ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২৫৪ রান তোলেন সূর্যরা। এর আগে অবধি একটি বিশ্বকাপে কোনও দল তিনবার ২৫০ রানের বেশি স্কোর করতে পারেনি।

রেকর্ডের বন্যা ভারতের

অন্যদিকে, ফাইনাল ম্যাচে নয়া নজির গড়েছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার যশপ্রীত বুমরা। হাই-ভোল্টেজ ফাইনালে, রীতিমতো মাথা ঠাণ্ডা রেখে বল করে গেলেন বুমরা। হিমশীতল মানসিকতাকে সঙ্গী করেই অসাধারণ বোলিং করলেন যশপ্রীত। চার ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৫ রান। সেইসঙ্গে, ঝুলিতে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৮০। একেবারে সঠিক সময়ে জ্বলে উঠলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি হল দ্বিতীয় সেরা বোলিং-এর মাইলস্টোন। গত ২০১২ সালের ফাইনালে, শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ১২ রানে ৪ উইকেট নেন। 

 

 

অপরদিকে, এই ম্যাচে মাত্র ১৮ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। সেই সুবাদেই বিশ্বকাপ ফাইনালে দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র হেনরিখ ক্লাসেনের ঝুলিতে। গত ২০২৪ সালের ফাইনাল ম্যাচে, ২৩ বলে ৫০ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। এছাড়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস উপহার দেন সঞ্জু স্যামসন। স্ট্রাইক রেট ১৯৩.৪৮। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৮টি ছয়। 

বিশ্বকাপের ফাইনালে এটি কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে, ওয়েস্ট ইন্ডিজ়ের মার্লন স্যামুয়েলস ৮৫ রান তোলেন। এই বিশ্বকাপে ২৪টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। বিশ্বকাপের মঞ্চে এটি একটি রেকর্ড। ফিন অ্যালেনের ২০টি ছক্কার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। অন্যদিকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ভারতের টপ অর্ডারের তিনজন ব্যাটারই হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও দলের প্রথম তিনজন ব্যাটারই এই কীর্তি অর্জন করলেন।

অনন্য নজির সঞ্জু স্যামসনদের

রবিবারের ফাইনালে, অভিষেক-সঞ্জু জুটি ৯৮ রানের পার্টনারশিপ গড়েন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, এটি কোনও ওপেনিং জুটির পক্ষে সর্বাধিক স্কোর। সেইসঙ্গে, ফাইনাল এবং গোটা বিশ্বকাপের পাওয়ার প্লে-তে সর্বাধিক রান তুলেছে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৬ ওভারে ৯২ রান করেছে তোলে টিম ইন্ডিয়া। গত ২০২৪ সালে, আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৯২ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু তাদের ১ উইকেট পড়ে গেছিল। ভারত এই রেকর্ড কোনও উইকেটে না হারিয়েই করে ফেলেছে।

সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণ, দুজন মিলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। যা বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। গত ২০১০ সালের ফাইনাল ম্যাচে, ইংল্যান্ডের ক্রেগ কিজ়ওয়েটার এবং কেভিন পিটারসেনের মধ্যে ১১১ রানের জুটি ছিল। তার উপর আবার অভিষেক বিশ্বের প্রথম ব্যাটার, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে-র মধ্যেই চারবার হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছেন। এই রেকর্ড আর কারও নেই।

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে, যথাক্রমে অপরাজিত থেকে ৯৭ রান এবং ৮৯ ও ৮৯ রান করেছেন সঞ্জু। বিশ্বকাপের মঞ্চে পরপর তিন ম্যাচে ৮০-র বেশি রান করা দ্বিতীয় ক্রিকেটার হলেন তিনি। এর আগে ২০১০ সালে, এই নজির গড়েন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে ৩২১ রান করেছেন সঞ্জু। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বাধিক স্কোর। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ১৪৯ রান করেন বিরাট কোহলি। তবে এবার তাঁর থেকে ১৭৮ রান বেশি করেছেন সঞ্জু।

 

 

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ১০৬টি ছক্কা মেরেছে ভারত। কোনও একটি বিশ্বকাপে এর আগে কোনও দল ১০০ বা তার বেশি ছক্কা হাঁকাতে পারেনি। ফলে, দলগত রেকর্ডও গড়েছে ভারত। সবশেষে আসা যাক ভারতের কোচ গৌতম গম্ভীরের কথায়। গৌতম গম্ভীরই হলেন ভারতীয় ক্রিকেটের প্রথম ব্যক্তি, যিনি ক্রিকেটার এবং কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। কারণ, ২০০৭ সালে ক্রিকেটার হিসেবে এবং ২০২৬ সালে, কোচ হিসেবে সেই নজির গড়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma-Ritika Fight: ভারতের জয়ের মুহূর্তে মাঠের মধ্যে স্ত্রীর সঙ্গে রোহিতের ঝামেলা, দেখুন সেই Viral ভিডিও
Ishan Kishan: গাড়ি দুর্ঘটনায় তুতো বোনকে হারিয়েছেন, তাঁকেই ট্রফি উৎসর্গ ঈশান কিষানের