Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভেঙে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির বৈভবের

Published : Jul 23, 2026, 09:17 PM ISTUpdated : Jul 23, 2026, 09:24 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi Record: মাত্র ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিশোর ওপেনার। তিনি ক্রমশঃ জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। আপাতত তাঁকে বাদ দেওয়া কঠিন।

DID YOU KNOW ?
ভেঙে গেল সচিনের রেকর্ড
ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের পাশাপাশি সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। তাঁর রেকর্ড ভেঙে গেল।

India vs Zimbabwe First T20I: মাত্র ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়ে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছিলেন। সবচেয়ে কম বয়সে ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে অভিষেকের রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার এই কিশোর জাতীয় দলের হয়ে প্রথম অর্ধশতরান করে সচিনের আরও এক রেকর্ড ভেঙে দিলেন। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার রেকর্ড ছিল সচিনের দখলে। এই কিংবদন্তি ১৬ বছর ২১৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেন। আইসিসি-র (ICC) পূর্ণাঙ্গ সদস্য দুই দেশের মধ্যে ম্যাচে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের রেকর্ড গড়েছিলেন সচিন। ১৫ বছর ১১৮ দিন বয়সে প্রথম অর্ধশতরান করে সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব।

বৈভবের নতুন রেকর্ড

আইসিসি-র পূর্ণ সদস্য দেশের বাইরে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার রেকর্ড ছিল নেপালের (Nepal) কুশল মাল্লার (Kushal Malla) দখলে। তিনি ১৫ বছর ৩৪০ দিন বয়সে অর্ধশতরান করেন। তাঁর রেকর্ডও ভেঙে দিলেন বৈভব। এই কিশোর বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club) জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওপেন করতে নেমে ১৮ বলে অর্ধশতরান পূরণ করেন। শেষপর্যন্ত ১৯ বলে ৫০ রান করে আউট হয়ে যান বৈভব। তিনি চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন।

৭ উইকেটে জয় ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে জিম্বাবোয়ে সাত উইকেটে ১২৫ রান করে। জবাবে ভারতীয় দল ১৩.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় পায়। বৈভব ঝোড়ো অর্ধশতরান করার পরেও অবশ্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর ১১৮ দিন বয়সে প্রথম অর্ধশতরান বৈভব সূর্যবংশীর।
১৫ বছর ১১৮ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Zimbabwe: বৈভবের ঝোড়ো অর্ধশতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের
CJP Protests: সরকারের উপর ভরসা রাখুন, পড়ুয়াদের অনুরোধ তারকা ক্রিকেটারের