India vs Zimbabwe T20 Series: ইংল্যান্ড (England) সফরের পর এবার এবার জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে উল্লেখযোগ্য বদল করা হল। কেরলের (Kerala) তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) ফের জাতীয় দল থেকে বাদ পড়ছেন।

DID YOU
KNOW
?
ফের বাদ সঞ্জু
কেরলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পান না। তিনি ফের দল থেকে বাদ পড়লেন।

India Tour of Zimbabwe, 2026: জিম্বাবোয়ে সফরে টি-২০ সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়লেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি মাসের শুরুতে ইংল্যান্ড সফরে (India Tour of England, 2026) টি-২০ সিরিজে একাধিক ম্যাচে খেলার সুযোগ পাওয়া এই উইকেটকিপার-ব্যাটারকে কেন বাদ দেওয়া হল, তা স্পষ্ট নয়। এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সঞ্জুর পাশাপাশি বাদ পড়েছেন পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও হর্ষিত রানা (Harshit Rana)। এছাড়া স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) দলে জায়গা পাননি। অন্যদিকে, বরুণ চক্রবর্তীকে (Varun Chakaravarthy) প্রথমে দলে রাখা হলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই নটিংহ্যামের ট্রেন্টব্রিজে তৃতীয় টি-২০ ম্যাচে পাওয়া চোটের কারণে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে খেলতে পারবেন না।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে কারা ভারতীয় দলে আছেন?

জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজের তিনটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে হবে। প্রথম ম্যাচটি হবে বৃহস্পতিবার। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), যিনি এখনও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন। দলে রয়েছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan), বিশ্বের দু'নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma), ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), তিলক ভার্মা-সহ (Tilak Varma) আরও অনেকে। ভারতের পুরো দল- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে (Shivam Dube), সূর্যাংশ শেডগে (Suryansh Shedge), রিঙ্কু সিং (Rinku Singh), হর্ষ দুবে (Harsh Dubey), প্রিন্স যাদব (Prince Yadav), যশ ঠাকুর (Yash Thakur), অশোক শর্মা (Ashok Sharma), ময়াঙ্ক যাদব (Mayank Yadav), প্রভসিমরন সিং (Prabhsimran Singh) (উইকেটকিপার) এবং রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।

দলে ফিরলেন রিঙ্কু

রিঙ্কু ভারতীয় দলে ফিরেছেন। আলিগড়ের এই বাঁ হাতি ব্যাটার এ বছরের গোড়ায় টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ভারতের গত দুই টি-২০ সিরিজে তিনি দলে ছিলেন না। এবার দলে ফিরলেন। ময়াঙ্ক ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলার পর থেকে ভারতীয় দলে জায়গা পাননি। এবার তিনি দলে ফিরলেন। এছাড়া প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন দুই পেসার অশোক শর্মা ও যশ ঠাকুর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।