Virat Kohli: নয়া রেকর্ডের দোরগোড়ায় বিরাট, চেন্নাইয়ের বিরুদ্ধে আর মাত্র ১৪ রান দরকার

Published : Apr 05, 2026, 03:48 PM IST
Virat Kohli: নয়া রেকর্ডের দোরগোড়ায় বিরাট, চেন্নাইয়ের বিরুদ্ধে আর মাত্র ১৪ রান দরকার

সংক্ষিপ্ত

Virat Kohli: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ মাঠে নামলেই এক নতুন রেকর্ডের সামনে পৌঁছে যাবেন বিরাট কোহলি। আর মাত্র ১৪ রান করলেই আইপিএলে একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার নজির গড়বেন তিনি।

Virat Kohli: কয়েকদিনের বিরতির পর, রবিবার আবার মাঠে নামছেন বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে, আইপিএল-এর হাই-ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের (Virat Kohli vs Chennai Super Kings)। এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অভিযান শুরু করে বেঙ্গালুরু। আজ তাদের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে মাত্র ১৪ রান করতে পারলেই বিরাট কোহলি আইপিএলে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার নিজের রেকর্ডই ভেঙে দেবেন (RCB vs CSK IPL match)।

নয়া রেকর্ডের সামনে কোহলি

এখনও পর্যন্ত, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১৫৯ রান করে এই রেকর্ড কোহলির দখলেই রয়েছে। আইপিএলে কোহলির ৮টি সেঞ্চুরি থাকলেও, চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি এখনও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তবে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৯ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে দারুণ ফর্মে আছেন।

ধোনিকে ছাড়াই নামছে সিএসকে

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস বেশ সমস্যায় পড়েছে। চোটের কারণে প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এই ম্যাচেও খেলতে পারবেন না। ধোনির অনুপস্থিতিতে চেন্নাইয়ের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জু স্যামসন। শোনা যাচ্ছে, ধোনি দলে ফিরলেও সঞ্জুই হয়তো কিপার হিসেবে খেলা চালিয়ে যাবেন। এই মরশুমে চেন্নাই এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি এবং পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে। অন্যদিকে, আরসিবি এখন চার নম্বরে আছে। আজ বড় ব্যবধানে জিততে পারলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসতে পারে।

পরিসংখ্যান কী বলছে?

চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলির ব্যাটিং গড় ৩৮.০০। গত মরশুমে চেন্নাইয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে কোহলি মোট ৯৩ রান করেন। আরসিবি চ্যাম্পিয়ন হয় এবং সিএসকে লিগ পর্ব থেকেই ছিটকে যায়। মজার ব্যাপার হল, চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলির একটি উইকেটও রয়েছে। একদিকে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি, আর অন্যদিকে নিজেদের ছন্দ ফিরে পেতে মরিয়া সিএসকে। সব মিলিয়ে চিন্নাস্বামীর মাঠে আজ যে রানের বন্যা বইবে, তা বলাই বাহুল্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: এবারের আইপিএল-এর দ্রুততম বল, নজর কাড়লেন গুজরাট টাইটানসের অশোক শর্মা
Shubman Gill Injury: কবে মাঠে ফিরতে পারেন শুবমান গিল? মুখ খুললেন পার্থিব প্যাটেল, রশিদ খান