Yastika Bhatia: প্রথম মহিলা হিসেবে লর্ডস টেস্টে শতরান, ইতিহাসে ইয়াস্তিকা ভাটিয়া

Published : Jul 12, 2026, 08:58 PM ISTUpdated : Jul 12, 2026, 09:12 PM IST
Yastika Bhatia

সংক্ষিপ্ত

England Women vs India Women One-off Test: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল যখন ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে কোনও ম্যাচই জিততে না পেরে লজ্জা উপহার দিল, তখন সিনিয়র মহিলা ক্রিকেট দল লর্ডস (Lord's) টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। বড় কোনও অঘটন ছাড়া এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত।

DID YOU KNOW ?
লর্ডসে মহিলাদের টেস্ট
লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পথে ভারতীয় দল।

Yastika Bhatia Record: রবিবার লর্ডসে (Lord’s) ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের (England Women vs India Women, One-off Test) দ্বিতীয় ইনিংসে শতরান করলেন ইয়াস্তিকা। এই বাঁ হাতি ব্যাটার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডস টেস্টে শতরান করার নজির গড়লেন। রবিবার লর্ডস টেস্টের তৃতীয় দিন ১১৩ রানের অসাধারণ ইনিংস খেললেন ইয়াস্তিকা। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। ভারতীয় দলের হয়ে গত দুই টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি এই ব্যাটার। ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেয়ে ফের নিজেকে প্রমাণ করলেন ইয়াস্তিকা। তিনি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করেন। ১৪৫ বলে শতরান পূর্ণ করেন ইয়াস্তিকা। স্মৃতি ৭০ রান করে আউট হয়ে গেলেও, ভালো ব্যাটিং চালিয়ে যান ইয়াস্তিকা। তিনি শতরান করে ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন।

সৌরভের নজির স্পর্শ ইয়াস্তিকার

ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লর্ডস টেস্টে শতরান করার নজির গড়লেন ইয়াস্তিকা। ১৯৯৬ সাল ভারতের পুরুষ দলের প্রথম বাঁ হাতি ব্যাটার হিসেবে লর্ডস টেস্টে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৩০ বছর পর সৌরভের সেই নজির স্পর্শ করলেন ইয়াস্তিকা। এই ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন ক্রান্তি গৌড় (Kranti Gaud)। এরপর শতরান করে এই সম্মান অর্জন করলেন ইয়াস্তিকা।

লর্ডসে জয়ের পথে ভারতীয় দল

লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ হচ্ছে। এই ম্যাচ পঞ্চম দিনে গড়াবে না। তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করছে, তাতে রবিবারই ভারতীয় দলের জয়ের আশা বাড়ছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান করে। জবাবে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হারিয়ে ৩৪১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই তিন উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। ফলে জয়ের পথে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৬
১৯৯৬ সালে লর্ডস টেস্টে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটার হিসেবে ১৯৯৬ সালে লর্ডস টেস্টে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read more Articles on
click me!

Recommended Stories

England vs India: ইংল্যান্ড সফরে পঞ্চম ম্যাচেও হার, টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
India vs England: সাদাম্পটনে যানজটে আটকে ভারতীয় দল! পঞ্চম টি-২০ ম্যাচে পিছিয়ে গেল টস