England vs India: ইংল্যান্ড সফরে পঞ্চম ম্যাচেও হার, টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

Published : Jul 12, 2026, 12:19 AM IST
England vs India

সংক্ষিপ্ত

England vs India T20 Series: পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল এই ফর্ম্যাটে টানা সাত ম্যাচে জয় পেল না। ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কোনও ম্যাচেই জয় পেল না শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। ফলে বিদেশের মাটিতে লজ্জার মুখে পড়ল ভারতীয় দল।

DID YOU KNOW ?
শ্রেয়াসের ব্যর্থতা
শ্রেয়াস আইয়ার অধিনায়ক হওয়ার পর টি-২০ ফর্ম্যাটে এখনও কোনও ম্যাচেই জয় পেল না ভারতীয় দল।

England vs India, 5th T20I: ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ০-৪ হেরে গেল ভারতীয় দল। শনিবার সাদাম্পটনের (Southampton) রোজ বোলে (The Rose Bowl) সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৫৬ ম্যাচে হেরে গেল ভারত। এদিন হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে যানজটে আটকে পড়ে ভারতীয় দল। তার ফলে ৪৫ মিনিট দেরিতে হয় টস। ম্যাচ শুরু হওয়ার আগেই সমস্যায় পড়ার পর ম্যাচ চলাকালীনও সমস্যায় পড়ে ভারতীয় দল। শেষপর্যন্ত এই সমস্যা মেটানো সম্ভব হল না। ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে তিন উইকেটে ২৫৭ রান করে ইংল্যান্ড। বিশাল টার্গেট তাড়া করতে নেমে আট উইকেটে ২০১ রান করে ভারতীয় দল।

বাটলার-ব্রুকের ঝোড়ো ব্যাটিং

ইংল্যান্ডের হয়ে অসাধারণ ব্যাটিং করেন জস বাটলার (Jos Buttler) ও অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। বাটলার ৬৪ বলে ১৩১ রান করেন। তিনি ১২টি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। ব্রুক ৪৫ বলে ৯৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। এই দুই ব্যাটার ছাড়া ইংল্যান্ডের অন্য কেউ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতের হয়ে শিবম দুবে (Shivam Dube) ২২ রান দিয়ে জোড়া উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ৩৮ রান দিয়ে এক উইকেট নেন।

ঈশান-তিলকের অর্ধশতরান

ভারতীয় দলের হয়ে ঈশান কিষান (Ishan Kishan) ৩৫ বলে ৫৬ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ২৫ বলে ৫৩ রান করেন। শ্রেয়াস ১৬ বলে ২৮ রান করেন। বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) হয়ে খেলার সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেন করতে নেমে ১৪ বলে ২৭ রান করেন। শিবম ১০ বলে ১৪ রান করেন।

শীর্ষস্থান হারাল ভারত

ইংল্যান্ডের কাছে এই সিরিজে ০-৪ হেরে যাওয়ায় আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে (ICC Men's T20 Rankings) শীর্ষস্থান হারাল ভারতীয় দল। শীর্ষে পৌঁছে গেল ইংল্যান্ড। ফলে সবদিক থেকেই লজ্জার মুখে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ৭টি টি-২০ ম্যাচে হার ভারতীয় দলের।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে টানা ৭ ম্যাচে হেরে গেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs England: সাদাম্পটনে যানজটে আটকে ভারতীয় দল! পঞ্চম টি-২০ ম্যাচে পিছিয়ে গেল টস
England vs India: ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ব্যর্থতা, কড়া ব্যবস্থার পথে বিসিসিআই