Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট

Published : Apr 13, 2026, 03:58 PM IST
Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট

সংক্ষিপ্ত

Yuzvendra Chahal News: বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, তাঁকে মেসেজ করেছেন চাহাল। সাংবাদিকদের সামনে অভিনেত্রী জানান, “চাহাল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, আপনি খুব মিষ্টি দেখতে।" এই কথা বলেই নিজের ফোনটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তানিয়া। 

Yuzvendra Chahal News: আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটার যুযুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal News)। স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর, রেডিও জকি মহওয়াশের সঙ্গে নাম জড়ায় তাঁর। এরপর আবার কয়েকদিন আগে চলন্ত গাড়িতে বসে ধূমপান করায় বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়ে (yuzvendra chahal taniya chatterjee)। 

বলিউড অভিনেত্রীকে মেসেজ চাহালের

এবার বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, তাঁকে মেসেজ করেছেন চাহাল। সাংবাদিকদের সামনে অভিনেত্রী জানান, “চাহাল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, আপনি খুব মিষ্টি দেখতে।"

এই কথা বলেই নিজের ফোনটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ইন্সটাগ্রাম স্টোরিতে রিপ্লাই করে তাঁর ইনবক্সে সেই মন্তব্য করেছেন এই ক্রিকেটার। তবে খারাপ কোনও কথা বলেননি। সেই চ্যাটই প্রকাশ্যে এনে দেখিয়েছেন তানিয়া। যদিও এই বিষয়ে চাহাল প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে যুযুবেন্দ্র চাহালের। পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে প্রেম করে তাঁকে বিয়ে করেন তিনি। তার কয়েক বছরের মধ্যেই আলাদা থাকতে শুরু করেন দুজনে। তারপরেই বিচ্ছেদ। সেই ঘটনা নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি। এমনকি, চাহালের কাছে খোরপোশ বাবদ ধনশ্রী বড় অঙ্কের টাকা নিয়েছেন বলেও খবর সামনে আসে।

একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে ক্রিকেটারের

তারপর রেডিও জকি মহওয়াশের সঙ্গে দেখা যায় চাহালকে। আইপিএল চলাকালীন একসঙ্গে সময় কাটানো এবং একে অপরকে উপহার দেওয়া চলতে থাকে। যদিও সেই সম্পর্ককে প্রেমের সম্পর্ক বলে কখনোই সরকারিভাবে জানাননি তারা। সম্প্রতি আবার দু’জনকে একসঙ্গে আজকাল খুব একটা দেখা যাচ্ছে না। 

সূত্রের খবর, সেই সম্পর্কও ভেঙে গেছে। এবার চাহালের নাম জড়াল বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাংবাদিকদের সামনে এই অভিনেত্রী জানান, চাহাল নাকি তাঁকে মেসেজ করেছেন। সেই মেসেজ আবার সাংবাদিকদের সামনে এনে দেখান তানিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার