LSG vs GT: শুবমান-বাটলারের অসাধারণ ব্যাটিং, লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় গুজরাটের

Published : Apr 12, 2026, 07:21 PM IST
Shubman Gill IPL 2026

সংক্ষিপ্ত

Lucknow Super Giants vs Gujarat Titans: রবিবার আইপিএল-এ (IPL 2026) লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটানস ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) এবং তারকা জস বাটলার (Jos Buttler) দুর্দান্ত ব্যাটিং করলেন। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারানোর পর ঘরের মাঠে খেই হারিয়ে ফেলল লখনউ।

DID YOU KNOW ?
ফর্মে শুিবমান গিল
চোট সারিয়ে ফর্মে ফিরেছেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অর্ধশতরান করে তিনি দলকে জেতালেন।

IPL 2026: লখনউ সুপার জায়ান্টসকে সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট টাইটানস (Lucknow Super Giants vs Gujarat Titans)। লখনউয়ের ঘরের মাঠে গুজরাটের জয়ের নায়ক অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), তারকা ব্যাটার জস বাটলার (Jos Buttler) এবং পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শুবমান। প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৬৪ রান করে লখনউ। জবাবে ১৮.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নিল গুজরাট।  এই জয়ের ফলে চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল গুজরাট। লখনউও চার ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় ছয় নম্বরে লখনউ।

ঘরের মাঠে ব্যর্থতা লখনউয়ের

এদিন লখনউয়ের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩০ রান করেন ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram)। অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ১৮ রান করেন। গত ম্যাচের নায়ক মুকুল চৌধুরীও (Mukul Choudhary) ১৮ রান করেন। নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ১৯ রান করেন। আবদুল সামাদও (Abdul Samad) ১৮ রান করেন। জর্জ লিন্ডে (George Linde) ১৬ রান করেন। কৃষ্ণ ২৮ রান দিয়ে চার উইকেট নেন। অশোক শর্মা (Ashok Sharma) ৩২ রান দিয়ে জোড়া উইকেট নেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও কাগিসো রাবাডা (Kagiso Rabada) এক উইকেট করে নেন।

শুবমানদের সাবলীল ব্যাটিং

ওপেন করতে নেমে ৪০ বলে ৫৬ রান করেন শুবমান। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বাটলার ৩৭ বলে ৬০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২১ রান করে অপরাজিত থাকেন। রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ১০ রান করে অপরাজিত থাকেন। ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ১৫ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় পেল গুজারট টাইটানস।
লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট টাইটানস।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR: দলে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার তারকা, বোলিংয়ের সমস্যা মেটার আশায় কেকেআর
Sanju Samson: সিএসকে-র হয়ে প্রথম শতরান, 'লাকি চার্ম'-কে ধন্যবাদ জানালেন সঞ্জু স্যামসন