Cristiano Junior: এবার জুনিয়রের পালা! পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র

Published : Nov 04, 2026, 10:17 AM IST
Cristiano Junior: এবার জুনিয়রের পালা! পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র

সংক্ষিপ্ত

Cristiano Junior: ক্রিশ্চিয়ানো জুনিয়র এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছেন। তাঁর জাতীয় দলে অভিষেক হয় ২০২৫ সালের মে মাসে। রোনাল্ডো এর আগে ফুটবলে ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু প্রতিভা থাকলেই বড় ফুটবলার হওয়া যায় না। সেইজন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দরকার।

Cristiano Junior: ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবার পর্তুগাল দলে সুযোগ পেলেন। তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়েছেন। ক্রিশ্চিয়ানো জুনিয়র এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছেন। তাঁর জাতীয় দলে অভিষেক হয় ২০২৫ সালের মে মাসে। তিনি এই দুই বয়সভিত্তিক দল মিলিয়ে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন (Cristiano Junior)। বাবা রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন। জুনিয়র এখন সেই ক্লাবের যুব দলের হয়েই মাঠে নামেন। ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগালের প্রথম ম্যাচ ১১ নভেম্বর, প্রতিপক্ষ অ্যান্ডোরা। তারা এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে। গ্রুপের প্রথম দুটি দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

এবার জুনিয়রের পালা! পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র

রোনাল্ডো এর আগে ফুটবলে ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু প্রতিভা থাকলেই বড় ফুটবলার হওয়া যায় না। সেইজন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দরকার। তিনি সেই সাক্ষাৎকারে ছেলের কিছু অভ্যাস নিয়ে নিজের আপত্তির কথাও জানিয়েছিলেন। রোনাল্ডো বলেছিলেন, "ও বড় খেলোয়াড় হতে পারবে কি না, সেটা সময়ই বলবে। এখনও ও সেই জায়গায় পৌঁছায়নি। ওর গতি আছে, ড্রিবলও ভালো করতে পারে। কিন্তু শুধু এটুকু যথেষ্ট নয়। কঠোর পরিশ্রমও করতে হবে। ফুটবলার হওয়ার জন্য আমি ওকে কখনও জোর করব না। তবে আমি চাই ও যেন সেরা জায়গায় পৌঁছয়।"

জুনিয়র এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছেন। তাঁর জাতীয় দলে অভিষেক হয় ২০২৫ সালের মে মাসে। তিনি এই দুই বয়সভিত্তিক দল মিলিয়ে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Super Kings: "চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের
Ranji Trophy 2026: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে চালকের আসনে গুজরাট, প্রথম দিনের শেষে স্কোর কত?