Cristiano Ronaldo: জাতীয় দলের শিবির ছাড়ায় শাস্তি, ৩০ দিনের জন্য নির্বাসিত রোনাল্ডো

Published : Oct 20, 2026, 04:51 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo Suspended: পর্তুগালের (Portugal) ফুটবল ইতিহাসে সফলতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু শৃঙ্খলার প্রশ্নে এই কিংবদন্তিকেও ছাড় দিচ্ছে না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (Portuguese Football Federation)। রোনাল্ডোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল।

DID YOU KNOW ?
শাস্তি পেলেন রোনাল্ডো
পর্তুগালের জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শিবির ছাড়ায় নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo News: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (Portuguese Football Federation)। এই কিংবদন্তিকে ৩০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুসের (Jorge Jesus) সঙ্গে মতানৈক্যের জেরে শিবির ছেড়ে চলে যান রোনাল্ডো। তিনি উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে ম্যাচে খেলেননি। এই ম্যাচের আগেই কোপেনহেগেনে (Copenhagen) পর্তুগালের জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান রোনাল্ডো। দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে। একইসঙ্গে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়েছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এই কিংবদন্তিকে শাস্তি দিয়ে দলের বাকিদের বার্তা দেওয়া হল, শৃঙ্খলার বিষয়ে কারও সঙ্গে আপস করা হবে না।

বারবার কোচের সঙ্গে বিবাদ রোনাল্ডোর

পর্তুগালের জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে রোনাল্ডোর বচসা, বিবাদ বা মতানৈক্য নতুন কিছু নয়। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2022) পর্তুগালের জাতীয় দলের তৎকালীন প্রধান কোচ ফার্নান্ডো স্যান্টোসের (Fernando Santos) সঙ্গে ঝামেলায় জড়ান এই কিংবদন্তি। এবার তিনি জাতীয় দলের বর্তমান প্রধান কোচের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন। নরওয়ের (Norway) বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ পাননি রোনাল্ডো। এতেই তিনি ক্ষুব্ধ হন। এরপরেই জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান। ৯ অক্টোবর এই ঘটনার তদন্ত শুরু করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। পরবর্তীকালে ফেডারেশনের পরে শৃঙ্খলারক্ষা কমিটির অপেশাদার ফুটবল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০(১) ধারায় ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন রোনাল্ডো। এই কারণেই তাঁর নির্বাসন ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফের দেশের হয়ে খেলতে চান রোনাল্ডো

পর্তুগালের জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে ফের বচসায় জড়ালেও, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান রোনাল্ডো। এই কিংবদন্তি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চান না। পর্তুগিজ ফুটবল ফেডারেশন ইঙ্গিত দিয়েছে, রোনাল্ডোকে জাতীয় দলে ফেরানো হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১
৪১ বছর বয়সেও জাতীয় দলের হয়ে খেলতে চান রোনাল্ডো।
৪১ বছর বয়স হলেও, এখনও পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy: শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের
Sarfaraz Khan Ranji Trophy: রঞ্জিতে জবাব সরফরাজের! ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস, জাতীয় দলে সুযোগের দাবিতে সরব ফ্যানেরা