
Portugal vs Spain: ‘এটাই আমার শেষ বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026)। আশা করি কাল আমার শেষ ম্যাচ হবে না।’ চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে পর্তুগাল-স্পেন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই কিংবদন্তি ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছেন। তিনি একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ছয় আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন। কিন্তু একবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি। নিজের প্রজন্মের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হওয়া সত্ত্বেও বিশ্বকাপ জিততে না পারার আফশোস নিয়ে অবসর নিতে চান না 'সি আর সেভেন'। তিনি জাতীয় দল থেকে সরে যাওয়ার আগে পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে চান। এবারই তাঁর শেষ সুযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ডালাসে (Dallas) স্পেনের বিরুদ্ধে ম্যাচ জিতে স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাওয়াই রোনাল্ডোর লক্ষ্য।
বিশ্বকাপ ফুটবল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে রোনাল্ডো আরও বলেছেন, ‘বিশ্বকাপ যত বেশি সম্ভব উপভোগ করাই এখন আমার লক্ষ্য। কারণ, এটাই আমার শেষ বিশ্বকাপ। এবারই আমি শেষ বিশ্বকাপে খেলছি। আমি বিশ্বকাপের প্রতিদিন উপভোগ করছি।’
শেষ বিশ্বকাপ ফুটবলে স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোনাল্ডোকে ফুরফুরে মেজাজে দেখা গেল। এই কিংবদন্তি দীর্ঘদিন স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে খেলেছেন। ফলে স্পেনের ফুটবলারদের শক্তি ও দুর্বলতা ভালোভাবেই জানেন। এই অভিজ্ঞতা কাজে লাগানোই তাঁর লক্ষ্য। স্পেনের বিরুদ্ধে এই ম্যাচে হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নেবে স্পেন। একইসঙ্গে বিশ্বকাপে রোনাল্ডোর অধ্যায় শেষ হয়ে যাবে। এ প্রসঙ্গে মজার ছলে সাংবাদিকদের পর্তুগিজ কিংবদন্তি বলেন, ‘পর্তুগালকে এই বিশ্বকাপে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা আমাকে আরও একটু মেরে ফেলার সুযোগ পাবেন। আপনারা তো আমাকে খুন করার চেষ্টা করছেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।