Cristiano Ronaldo News: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আর সবার শ্রদ্ধার পাত্র নন? চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) পর্তুগালের (Portugal) প্রথম ম্যাচের পর যেভাবে সমালোচনা শুরু হয়েছে, তাতে মোটেই স্বস্তিতে নেই সি আর সেভেন। জাতীয় দলে তাঁর সতীর্থরাই শ্রদ্ধা হারাচ্ছেন।

DID YOU
KNOW
?
খেতাব অধরা রোনাল্ডোর
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ফুটবলে অনেক সাফল্য পেলেও, এখনও বিশ্বকাপ জিততে পারেননি।

Cristiano Ronaldo Controversy: পর্তুগালের (Portugal) মহাতারকা, কিংবদন্তি ফুটবলার হিসেবে যিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দলের সতীর্থদের কাছে বিশেষ কেউ নন! পর্তুগালের ফুটবলার ফ্রান্সিসকো কনসিকাও (Francisco Conceicao)। এমনই দাবি করলেন। তাঁর মতে, দলের সবার মতোই একজন খেলোয়াড় রোনাল্ডো। সবাই যেমন দলকে জেতানোর চেষ্টা করেন, তেমনই রোনাল্ডোও সেই চেষ্টাই করেন। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের (Uzbekistan) মুখোমুখি হতে চলেছে পর্তুগাল। নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনাল্ডোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচে এই বিতর্কের প্রভাব পড়তে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রোনাল্ডোকে পাস দিতে বাধ্য নন পর্তুগালের ফুটবলাররা!

চলতি বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জুভেন্টাসের (Juventus) উইঙ্গার ফ্রান্সিসকো বলেছেন, ‘আমার মনে হয় অন্য কেউ ক্রিশ্চিয়ানোর মতো গোল করতে পারে না। কিন্তু আমাদের মনে হয় না ওকে সবসময় পাস দেওয়ার দরকার নেই। আমরা ওকে বল দিতে বাধ্য নই। আমাদের দলের যে ফুটবলার ম্যাচ চলাকালীন মাঠে অরক্ষিত অবস্থায় থাকে, তাকেই পাস দেওয়ার চেষ্টা করি। দলের অন্য যে কোনও খেলোয়াড়ের মতোই রোনাল্ডোও দলকে সাহায্য করার জন্য খেলতে নামে।’

কঙ্গোর বিরুদ্ধে ড্র করে চাপে পর্তুগাল

চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর (DR Congo) সঙ্গে ড্র করেছে পর্তুগাল। এই ড্রয়ের ফলে যে তাঁরা চাপে পড়ে গিয়েছেন, সে কথা স্বীকার করেছেন ফ্রান্সিসকো। তিনি বলেছেন, ‘কাউকে জবাব দেওয়ার আগে আমাদের নিজেদের দেখাতে হবে যে আমরা প্রতিক্রিয়া দেওয়ার মতো ক্ষমতাশালী। আমরা চাই এই অস্বস্তিকর মুহূর্ত দ্রুত কেটে যাক। দলের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। ক্রিশ্চিয়ানো দলেরই একজন। ও বাকিদের মতোই দলকে জেতানোর চেষ্টা করবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।