Cristiano Ronaldo: ১,০০০ গোল করেই অবসর! রোনাল্ডোর 'শেষ মরসুম' নিয়ে জল্পনা

Published : Aug 22, 2026, 03:14 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo Goals: গত দু'দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্লাব ও পর্তুগালের (Portugal) জাতীয় দলের হয়ে গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবল কেরিয়ারে তাঁর মোট গোলসংখ্যা ১,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই বিশেষ মাইলফলক স্পর্শ করার পরেই প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই কিংবদন্তি।

DID YOU KNOW ?
১,০০০ গোলই লক্ষ্য
পেশাদার ফুটবল কেরিয়ারে ১,০০০ গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আর মাত্র ২৩ গোল দরকার।

Cristiano Ronaldo Record: পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কি পেশাদার কেরিয়ারে ক্লাব ফুটবলে শেষ মরসুমে খেলছেন? হঠাৎই এই জল্পনা শুরু হয়েছে। কেরিয়ারে মোট ৯৭৭ গোল করে ফেলেছেন এই কিংবদন্তি। ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার জন্য তাঁর দরকার আর মাত্র ২৩ গোল। সেই মাইলফলক স্পর্শ করার পরেই হয়তো প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন ৪১ বছর বয়সি এই তারকা। তিনি নিজেই কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছেন, এই মরসুমের পরেই অবসর নিতে পারেন। সম্প্রতি বান্ধবী জর্জিনা রডরিগেজকে (Georgina Rodriguez) বিয়ে করেছেন রোনাল্ডো। বিয়ের জন্য কিছুদিন ফুটবল থেকে বিরতি নেন এই কিংবদন্তি আল-নাসরের (Al Nassr FC) হয়ে এবারের সৌদি প্রো লিগে (Saudi Pro League) প্রথম ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে আল-ফাতেহর (Al Fateh) বিরুদ্ধে জয় পেয়েছে আল-নাসর। কিংস কাপেও (King's Cup) আল-নাসরের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। সেই ম্যাচে আল-দিরিয়ার (Al Diriyah) বিরুদ্ধে জয় পেয়েছে আল-নাসর।

মাঠে নেমেই গোল রোনাল্ডোর

কিছুদিন মাঠের বাইরে থাকলেও, রোনাল্ডো যে ছন্দ হারাননি, তা মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন। আল-রিয়াধের (Al Riyadh) বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নেমেই গোল করে আল-নাসরকে জেতালেন এই কিংবদন্তি। তিনি ৬২-তম মিনিটে মাঠে নামেন। সেই সময় আল-নাসর তিন গোলে এগিয়েছিল। আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্স গোল করেন। মাঠে নামার মাত্র ২১ মিনিট পরই নিজের উপস্থিতি জানান দেন রোনাল্ডো। আইমান ইয়াহিয়ার নিচু ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে তিনি গোল করেন।

টানা ২৫ মরসুমে গোল রোনাল্ডোর

আল-নাসরের হয়ে এটি রোনাল্ডোর ১৩০-তম গোল। পেশাদার ফুটবলে টানা ২৫ মরসুমে গোল করার অসাধারণ রেকর্ড এই কিংবদন্তির দখলে। ২০২৫-২৬ মরসুমে ক্লাব ও দেশ মিলিয়ে ৩৫ গোল করেন রোনাল্ডো। নতুন মরসুমে ১,০০০ গোলের নজির স্পর্শ করাই তাঁর লক্ষ্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯৭৭
পেশাদার ফুটবল কেরিয়ারে ৯৭৭ গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবল কেরিয়ারে এখনও পর্যন্ত ৯৭৭ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ভারতের সামনে ৮টি টেস্ট, জিততে হবে কটা ম্যাচ?
AUS vs BAN Test: অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে ৬৪ রানে অল আউট বাংলাদেশ, স্টার্কের আগুনে স্পেলে ঝলসে গেলেন নাজমুলরা