FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ চলাকালীন ফিফার বিরুদ্ধে বেশ কয়েকবার পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনাকে (Argentina) বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে এই বিতর্ক উস্কে দিলেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

DID YOU
KNOW
?
রোনাল্ডোর বিদায়
পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঘোষণা করেছেন, তিনি আর বিশ্বকাপ ফুটবলে খেলবেন না।

FIFA World Cup 2026 Controversy: আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বৈরথ নতুন মোড় নিল। মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট লাইক করার মাধ্যমে বিতর্ক উস্কে দিলেন 'সি আর সেভেন'। তিনি যে পোস্ট লাইক করেছেন, সেই পোস্টে দাবি করা হয়েছে, ফিফার সাহায্যে এবারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে পেরেছে আর্জেন্টিনা। রোনাল্ডোই যে এই পোস্ট লাইক করেছেন, সে বিষয়ে কোনও সংশয় নেই। কারণ, তাঁর ভেরিফায়েড হ্যান্ডল থেকেই এই পোস্ট লাইক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট ভাইরাল। যা দেখে আর্জেন্টিনার সমর্থকরা ক্ষুব্ধ।

স্প্যানিশ টেলিভিশনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে স্পেনের (Spain) টেলিভিশন অনুষ্ঠান এসপেজো পাবলিকোর (Espejo Público) ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে এই পোস্ট করা হয়। সাংবাদিক পিলার রডরিগেজ লোসান্তোস ফিফার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বিশ্বকাপের নক-আউট পর্বে আর্জেন্টিনার পরপর ম্যাচ জয় নিয়ে প্রশ্ন তোলেন। এই সাংবাদিক বলেন, ‘আর্জেন্টিনা এমন এক দল, যাদের প্রায় পাঁচ ম্যাচ আগেই বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলির অন্যতম ফিফার সহায়তায় তারা এই টুর্নামেন্টে টিকে আছে। ফাইনালে স্পেনকে শুধু আর্জেন্টিনার বিরুদ্ধেই নয়, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (Gianni Infantino) বিরুদ্ধেও খেলতে হবে।’ এই পোস্টই লাইক করেছেন রোনাল্ডো।

Scroll to load tweet…

মেসি-রোনাল্ডোর লড়াই শেষ

এবারের বিশ্বকাপ ফুটবলেও বেশিদূর এগোতে পারেনি পর্তুগাল। রাউন্ড অফ ১৬ পর্যায়ে স্পেনের কাছে হেরে যান রোনাল্ডোরা। এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পর্তুগিজ কিংবদন্তি ঘোষণা করেন, তিনি আর বিশ্বকাপ ফুটবলে খেলবেন না। ফলে স্পেনের বিরুদ্ধে ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হয়ে গিয়েছে। মেসি ভবিষ্যতে বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেননি। তবে আন্তর্জাতিক ফুটবলে নিশ্চিতভাবেই এই দুই তারকার লড়াই দেখা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।