Durand Cup 2026: ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

Published : Aug 14, 2026, 12:58 AM IST
Durand Cup 2026

সংক্ষিপ্ত

Durand Cup 2026 Quarterfinals: চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। ২৪ দলের মধ্যে এখন টিকে আছে আট দল। বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালের সূচি ঘোষণা করা হয়েছে। রবিবার ও সোমবার চারটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে। কলকাতার দুই প্রধান কোয়ার্টার-ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত।

DID YOU KNOW ?
ফের বড় ম্যাচ
চলতি ডুরান্ড কাপের সেমি-ফাইনাল বা ফাইনালে ফের কলকাতা ডার্বি হতে পারে। ফুটবলপ্রেমীরা তারই অপেক্ষায়।

Durand Cup 2026: বৃহস্পতিবার চলতি ডুরান্ড কাপের চারটি কোয়ার্টার-ফাইনালের সূচি ঘোষণা করা হল। রবিবার ও সোমবার মিলিয়ে চারটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে। প্রথম কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে রাঁচিতে (Ranchi)। কলকাতায় হবে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার-ফাইনাল। চতুর্থ কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে শিলংয়ে (Shillong)। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলবে। রবিবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম (Indian Army Football Team)। এই ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। সোমবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এই ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়।

কোয়ার্টার-ফাইনালে উত্তর-পূর্ব ভারতের ডার্বি

চলতি ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার-ফাইনালে মণিপুরের (Manipur) ক্লাব এফসি রেংদাইয়ের (FC Raengdai) মুখোমুখি হতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লি (SC Delhi)। চতুর্থ কোয়ার্টার-ফাইনালে উত্তর-পূর্ব ভারতের ডার্বি হতে চলেছে। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) মুখোমুখি হতে চলেছে শিলং লাজং (Shillong Lajong FC)। এই ম্যাচে উত্তেজক লড়াই দেখা যেতে পারে।

ফের কলকাতা ডার্বির অপেক্ষা

চলতি ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই হয়। সেই ম্যাচে সাহাল আবদুল সাহালের একমাত্র গোলে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। সেই সময় অবশ্য দুই দলই পুরোপুরি তৈরি ছিল না। এখন দুই দল অনেক ভালো জায়গায়। দুই দলই বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে কোয়ার্টার-ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট জয় পাবে বলে আশা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সেমি-ফাইনাল বা ফাইনালে ফের কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রথম ম্যাচে দুই দলেরই পারফরম্যান্স বলার মতো ছিল না। ফুটবলারদের ফিটনেসের সমস্যা ছিল। তবে এবার কলকাতা ডার্বি হলে উত্তেজক ম্যাচ হতে পারে। এই কারণে বাংলার ফুটবলপ্রেমীরা আশা করছেন, চলতি ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি দেখার সুযোগ পাবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩৫
১৩৫-তম ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনাল শুরু হচ্ছে।
বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫-তম আসরের কোয়ার্টার-ফাইনাল পর্বের খেলা শুরু হতে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Neeraj Chopra Foundation: লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের কোচ তৈরি করা! ‘ইন্ডিয়ান স্কুল অফ কোচিং এক্সিলেন্স’ চালু করল নীরজ চোপড়া ফাউন্ডেশন
Virat Kohli-Rohit Sharma: 'মেসি পারলে বিরাট-রোহিত পারবে না কেন?' বিশ্বকাপ নিয়ে আশাবাদী হরভজন