Durand Cup 2026: বাংলা ধারাভাষ্য, সোনি আটে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনাল

Published : Aug 18, 2026, 07:41 PM IST
Durand Cup 2026 East Bengal FC

সংক্ষিপ্ত

Durand Cup 2026 Matches: ২৪ দলকে নিয়ে শুরু হয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫-তম আসর। এই টুর্নামেন্টে এখন মাত্র চার দল টিকে আছে। দুই সেমি-ফাইনাল ও ফাইনাল বাকি। ফাইনালে ফের কলকাতা ডার্বি (Kolkata Derby) হতে পারে। ফলে উত্তেজনা বাড়ছে।

Durand Cup 2026 News: বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপের নক-আউট পর্ব এবার বাংলা ধারাভাষ্য-সহ সরাসরি সম্প্রচার করবে সোনি আট (Sony AATH) চ্যানেল। বাংলার ফুটবল সংস্কৃতির সঙ্গে ডুরান্ড কাপের দীর্ঘ সম্পর্ককে সামনে রেখে সেমি-ফাইনাল ও ফাইনাল বাংলা ভাষায় উপভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে ফুটবলপ্রেমীদের। চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে শেষ আট থেকে পরের পর্বে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal,), নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও স্পোর্টিং ক্লাব দিল্লি (SC Delhi)। কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গিয়েছে শিলং লাজং এফসি (Shillong Lajong FC), জামশেদপুর এফসি (Jamshedpur FC), ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম (Indian Army Football Team) ও এফসি রায়েংদাই (FC Raengdai)।

বুধবার শুরু সেমি-ফাইনাল

ডুরান্ড কাপের নকআউট পর্বের সূচি:

প্রথম সেমিফাইনাল: ১৯ আগস্ট, সন্ধে সাতটা

দ্বিতীয় সেমিফাইনাল: ২০ আগস্ট, সন্ধে সাতটা

ফাইনাল: ২৩ আগস্ট, বিকেল পাঁচটা

তিনটি ম্যাচই বাংলা ধারাভাষ্য-সহ সরাসরি সম্প্রচার করা হবে।

ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শেষ পর্বে এবার একদিকে থাকছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মতো ঐতিহ্যবাহী দল, অন্যদিকে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেডের মতো শক্তিশালী দল। ফলে সেমি-ফাইনাল থেকেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। বাংলা ধারাভাষ্যের মাধ্যমে সোনি আট এই ফুটবল উন্মাদনাকে বাংলার দর্শকদের কাছে আরও আপন করে তুলতে চাইছে।

ফাইনালে কলকাতা ডার্বির অপেক্ষা

ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই দুই দল বেশ কয়েকবার এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। সেমি-ফাইনালে যদি লাল-হলুদ ও সবুজ-মেরুন ব্রিগেড জয় পায়, তাহলে এই দুই দল ফের পরস্পরের মুখোমুখি হবে। বাংলার ফুটবলপ্রেমীরা সেই আশাই করছেন। ফলে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল ঘিরে উত্তেজনা বাড়ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষিত, অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ আজমল ও ট্রিজা জলি, খেলরত্ন পেলেন না কেউই?
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল