
National Sports Awards: গত বছরের জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা ঘোষণা করা হল। দেশের অন্যতম সেরা ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কার পেলেন ১৭ জন খেলোয়াড় (National Sports Awards)। একজনকে দেওয়া হয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তবে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবার কাউকেই দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্রর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির সুপারিশ মেনেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পদ্ম পুরস্কার ২০২৬: পদ্মভূষণ বিজয় অমৃতরাজ, পদ্মশ্রী রোহিত শর্মা-হরমনপ্রীত কউর
কেরালার স্প্রিন্টার মহম্মদ আজমল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় ট্রিজা জলি-সহ মোট ১৭ জন অর্জুন পুরস্কার পেয়েছেন। তালিকায় আরও রয়েছেন হাইজাম্পার তেজস্বিন শঙ্কর, প্রিয়াঙ্কা গোস্বামী (অ্যাথলেটিক্স), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), বিদিত গুজরাঠি, দিব্যা দেশমুখ (দাবা), লালরেমসিয়ামি, রাজকুমার পাল (হকি), অখিল শেরন (শুটিং), রুদ্রাংশ খাণ্ডেলওয়াল (প্যারা শুটিং), একতা ভায়ান (প্যারা অ্যাথলেটিক্স), অরবিন্দ সিং (রোয়িং), নরেন্দর (বক্সিং), সুরজিৎ, পূজা (কবাডি) এবং ধনুশ শ্রীকান্ত (ডেফ শুটিং)।
𝐀𝐑𝐉𝐔𝐍𝐀 𝐀𝐖𝐀𝐑𝐃𝐒 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐃! 🇮🇳
Prominent athletes:
Tejaswin Shankar (Athletics)
Gayathri Gopichand & Treesa Jolly (Badminton)
Divya Deshmukh & Vidit Gujarathi (Chess)
Lalremsiami (Hockey)
Akhil Sheoran (Shooting)
Complete list ⬇️ #ArjunaAwards pic.twitter.com/7Sp0zMMLRg— India_AllSports (@India_AllSports) August 18, 2026
১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য, প্রাক্তন ফুটবলার আই. আরুমাইনায়াগম-কে লাইফটাইম বিভাগে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। দ্রোণাচার্য পুরস্কারের রেগুলার বিভাগে পেয়েছেন পরভীর সিং (অ্যাথলেটিক্স), ছোটে লাল যাদব (বক্সিং) এবং নেহা নন্দকুমার চৌহান (শুটিং)। লাইফটাইম বিভাগে এই পুরস্কার পেয়েছেন ধর্মেন্দ্র সিং যাদব (বক্সিং) এবং বীরেন্দর কুমার (কুস্তি)। পুনের আর্মি প্যারালিম্পিক নোড পেয়েছে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার।
২০২৪ সালে গুজেশ দম্মারাজু, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার এবং মনু ভাকের—এই চারজন ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এবার এই বিভাগে কাউকেই পুরস্কার না দেওয়ায় ক্রীড়া জগতে বড়সড় আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে হকি খেলোয়াড় হার্দিক সিংয়ের নাম সুপারিশ করা হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।