East Bengal: ২৫ বছর আগেও একই পরিস্থিতি ছিল, কীভাবে প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল?

Published : May 20, 2026, 06:48 PM IST
Oscar Bruzon

সংক্ষিপ্ত

East Bengal FC: বৃহস্পতিবার ভারতীয় ফুটবলে ইতিহাস তৈরি হতে পারে। আইএসএল-এ (Indian Super League 2026) যোগ দেওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে অনেক সাফল্য পেলেও, লেসলি ক্লডিয়াস সরণিতে এখনও প্রবেশ করেনি আইএসএল ট্রফি। গত দু'দশকের ব্যর্থতা কাটিয়ে এবার জাতীয় স্তরের লিগে সাফল্য পেতে পারে ইস্টবেঙ্গল।

DID YOU KNOW ?
ইতিহাসের সামনে অস্কার
ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথম কোচ হিসেবে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার সামনে অস্কার ব্রুজোঁ।

Indian Super League 2026: বৃহস্পতিবার কি ইস্টবেঙ্গলের (East Bengal FC) লক্ষ্মীলাভ হবে? ইন্টার কাশীর (Inter Kashi FC) বিরুদ্ধে জয় পেলেই লাল-হলুদ তাঁবুতে প্রথমবার আইএসএল ট্রফি প্রবেশ করতে পারে। ২০০০-২০০১ মরসুমে প্রথমবার জাতীয় লিগ (Indian National Football League 2000-01) চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেবারও শেষ ম্যাচ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে শেষ ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। এবারও একই পরিস্থিতি। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএল-এ নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই প্রথমবার চ্যাম্পিয়ন হবে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। বর্তমান প্রজন্মের ইস্টবেঙ্গল সমর্থকরা দলকে কখনও জাতীয় পর্যায়ের লিগ চ্যাম্পিয়ন হতে দেখেননি। এবার তাঁরা সেই সাফল্যের স্বাদ পেতে পারেন।

২৫ বছর আগে কী হয়েছিল?

২০০০-২০০১ মরসুমের জাতীয় লিগে ২২ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ঠিক এক পয়েন্ট পিছনে থেকে রানার্স হয় মোহনবাগান। শেষ ম্যাচে স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কোরের (State Bank of Travancore) বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন ওমোলাজা ওলালেকান (Omolaja Olalekan)। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজের (Indian Telephone Industries) বিরুদ্ধে ২-০ জয় পেলেও, রানার্স হয় মোহনবাগান।

কীভাবে আইএসএল খেতাব জিততে পারে ইস্টবেঙ্গল?

চলতি আইএসএল-এ ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়েছে। তবে বেশি গোল করায় এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে অস্কারের দল। ফলে বৃহস্পতিবার যদি সবুজ-মেরুন ব্রিগেড অন্তত ছয় গোলের ব্যবধানে জয় পায় এবং ইস্টবেঙ্গলও জয় পায়, তাহলে লেসলি ক্লডিয়াস সরণিতেই ট্রফি যাবে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট যদি সাত-আট গোলে জয় পায় এবং ইস্টবেঙ্গল এক গোলে জয় পায়, তাহলে ফের চ্যাম্পিয়ন হবে সবুজ-মেরুন ব্রিগেড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০১
২০০১ সালে প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল।
২০০০-২০০১ মরসুমে প্রথমবার জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেবার রানার্স হয় মোহনবাগান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার! চিন্তায় রাখছে বোলারদের চোট, প্রথম একাদশে বদল?
CAB Cricket League: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব, প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন