East Bengal: আইএসএল-এ জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরা, জামশেদপুরের কাছে হার ইস্টবেঙ্গলের

Published : Feb 27, 2026, 06:59 PM ISTUpdated : Feb 27, 2026, 07:01 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC vs Jamshedpur FC: আইএসএল-এ (Indian Super League 2026) যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই টানা তিন ম্যাচ জয়ের লক্ষ্যে শুক্রবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ শিবিরের আশা পূরণ হল না।

DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলের হার
চলতি আইএসএল-এ প্রথম দুই ম্যাচ জেতার পর শুক্রবার তৃতীয় ম্যাচে হেরে গেল ইস্টবেঙ্গল।

Indian Super League 2026: উল্টে দেখুন, পাল্টে গিয়েছে। ফিরে এসেছে পুরনো ইস্টবেঙ্গল। এবারের আইএসএল-এর শুরু থেকেই টগবগ করে ফুটছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লাল-হলুুদ ব্রিগেড। কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) জামশেদপুর এফসি-র (East Bengal FC vs Jamshedpur FC) কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-১। প্রথমার্ধের ৪০ মিনিটে বিপীন সিংয়ের (Bipin Singh Thounaojam) মাইনাস থেকে বল পেয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও, দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলল ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান স্টিফেন এজে (Stephen Eze)। এরপর ৮৭ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন রেই তাচিকাওয়া (Rei Tachikawa)।

ছন্দ হারাল ইস্টবেঙ্গল

দুই ম্যাচের মতো সহজ জয় পেলেও, এদিন ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ইস্টবেঙ্গল। মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছিল লাল-হলুদ ব্রিগেড। রশিদ ও মিগুয়েল ছন্দে ছিলেন না। লাল-হলুদ জার্সি পরে অভিষেক ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হন ডেনমার্কের (Denmark) অ্যান্টন সজবার্গ (Anton Sojberg Horup)। প্রথম দুই ম্যাচে গোল পেলেও, এদিন গোল পেলেন না ইউসেফ এজেজারি (Youssef Ezzejjari)। উইং প্লে-ও ঠিকমতো হচ্ছিল না। বারবার মিস পাস হচ্ছিল। এরই সুযোগ নিয়ে বারবার আক্রমণে উঠে আসছিল জামশেদপুর। লাল-হলুদের প্রাক্তনী রাফায়েল মেসি বাউলি (Raphaël Messi Bouli) বড় চেহারার সুযোগ নিয়ে বারবার হেডে আনোয়ার আলিদের (Anwar Ali) পরাস্ত করছিলেন। ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) পরিবর্তনগুলিও কাজে লাগল না। এর ফলেই হেরে গেল ইস্টবেঙ্গল

পরপর কঠিন ম্যাচ

এরপর কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC) ও এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচগুলিও অত্যন্ত কঠিন হতে চলেছে। জয় পেতে হলে অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল।
শুক্রবার জামশেদপুর এফসি-র কাছে হেরে যাওয়ায় চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের
Aquib Nabi Ranji Trophy: রঞ্জি ফাইনালে ৫ উইকেট, জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে বড় দাবি সৌরভ-কার্তিকের