East Bengal FC: পাঞ্জাবের কাছে আটকে গেল, কলকাতা ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল

Published : May 11, 2026, 09:38 PM ISTUpdated : May 11, 2026, 10:45 PM IST
Emami East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC vs Punjab FC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে কি দলের সবার মনসংযোগ নষ্ট করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)? পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর এখন ময়দানে এই প্রশ্ন উঠছে। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গেল লাল-হলুদ শিবির।

DID YOU KNOW ?
জমে গেল কলকাতা ডার্বি
রবিবার আইএসএল-এ কলকাতা ডার্বি। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই চ্যাম্পিয়ন হবে।

Indian Super League 2026: ঘরের মাঠে ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচ জেতা জরুরি। কিন্তু সেই ম্যাচে আক্রমণে জোর দেওয়ার বদলে মাঝমাঠে লোক বাড়ানোর কৌশল! শেষ ১২ মিনিট কার্যত কোনও স্ট্রাইকার নেই! এই কৌশলে ম্যাচ জেতা যায় না। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসি-র সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal FC vs Punjab FC)। ম্যাচের ফল গোলশূন্য। গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। বরং অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি একাধিকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। তারা সুযোগ কাজে লাগাতে পারলে ঘরের মাঠে হেরে যেতে পারত ইস্টবেঙ্গল। এই ম্যাচ ড্র হওয়ায় অস্কারের উপর চাপ বাড়ল।

এখনও শীর্ষে ইস্টবেঙ্গল

পাঞ্জাবের সঙ্গে ড্র করে ১১ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ লিগ টেবলের শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল। কিন্তু মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর (Inter Kashi) বিরুদ্ধে জয় পেলেই ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার কলকাতা ডার্বি। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে সেই ম্যাচে জয় পেতেই হবে ইস্টবেঙ্গলকে। না হলে এবারও খেতাব অধরাই থেকে যাবে। বড় ম্যাচের ঠিক আগের ম্যাচ ড্র করে চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল। 

শুরু থেকেই বেকায়দায় ইস্টবেঙ্গল

এদিন ম্যাচের শুরু থেকেই অগোছালো ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন সৌভিক চক্রবর্তী। সাত মিনিট পরেই তাঁকে তুলে জিকসন সিংকে মাঠে নামান অস্কার। প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন মহম্মদ রশিদ ও মিগুয়েল ফিগুইরা। প্রথমার্ধেই দলের তিন ফুটবলার হলুদ কার্ড দেখায় চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে সেই চাপ কাটানো সম্ভব হল না। সুযোগ তৈরি করেও গোল করতে পারলেন না মিগুয়েলরা। এর ফলে পয়েন্ট হারাতে হল ইস্টবেঙ্গলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সোমবারের ম্যাচ ড্র করার পরেও আইএসএল-এ ১ নম্বরে ইস্টবেঙ্গল।
সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করার পরেও চলতি আইএসএল-এ ১ নম্বরে ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Men's ODI Ranking: আইপিএল-এর মাঝেই ভালো খবর, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত
Hardik Pandya: ইনস্টাগ্রামে আনফলো করলেন, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?