ACC Men's Asia Cup Rising Stars 2026: এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দোহায় গিয়েছিল ভারতীয় এ দল। কিন্তু বৃহস্পতিবার সেমি-ফাইনালে শ্রীলঙ্কা এ (Sri Lanka A vs India A) দলের কাছে হেরে ছিটকে গেল তিলক ভার্মার (Tilak Varma) দল। এদিন ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতায় ভারতীয় দলকে বিদায় নিতে হল।

Sri Lanka A vs India A: সেমি-ফাইনালে শ্রীলঙ্কা এ দলের কাছে হেরে এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস (ACC Men's Asia Cup Rising Stars 2026) থেকে ছিটকে গেল ভারতীয় এ দল। বড় রান করলেও, বোলারদের ব্যর্থতার কারণেই ভারত এ দলকে ম্যাচ হারতে হল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন ব্যাটাররা। আট উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারতীয় এ দল। বড় স্কোরের পর জয়ের আশায় ছিল সারা দেশ। কিন্তু শ্রীলঙ্কা এ দলের ব্যাটাররা পাল্টা লড়াই করলেন। ভারতীয় এ দলের কোনও বোলারই দাপট দেখাতে পারলেন না। শ্রীলঙ্কা এ দল ৪১.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল।