East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল

Published : Feb 21, 2026, 06:55 PM ISTUpdated : Feb 21, 2026, 07:01 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Indian Super League 2026: এবারের আইএসএল-এর শুরুটা ভালোভাবে করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার পরপর ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকাই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য।

DID YOU KNOW ?
সুপার সিক্স অধরা
আইএসএল-এ যোগ দেওয়ার পর এখনও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল।

East Bengal FC: ইউসেফ এজেজারি (Youssef Ezzejjari)। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন স্পেনের (Spain) এই স্ট্রাইকারই 'মুক্তিদাতা'। তিনিই লাল-হলুদ স্বপ্ন বাঁচিয়ে রাখছেন। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর আইএসএল-এ (Indian Super League 2026) প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। শনিবার দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির (Sporting Club Delhi) বিরুদ্ধেও জোড়া গোল করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। পুরো সময় মাঠে থাকলে হয়তো তিনি হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón) তাঁকে ৭৫ মিনিটে তুলে নেন। দল এগিয়ে যাওয়ায় সবাইকে খেলার সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেন অস্কার। তিনি ইউসেফকে আগলে রাখতে চাইছেন। এই স্ট্রাইকারই এখন ইস্টবেঙ্গলের প্রধান ভরসা। তিনি যাতে চোট না পান, সেদিকে লক্ষ্য রাখছেন কোচ।

পিছিয়ে পড়েও ৪-১ জয় ইস্টবেঙ্গলের

এদিন পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন ঘটাল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচ শুরু হওয়ার পর চতুর্থ মিনিটেই দিল্লিকে এগিয়ে দেন অগাস্টিন লালরোচানা (Augustine Lalrochana)। তবে তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) শট দিল্লির গোলকিপার বিশাল যাদবের (Vishal Yadav) হাত ফস্কে জালে জড়িয়ে যায়। ১১ মিনিটে বক্সের মধ্যে এডমুন্ডকে ফাউল করেন দিল্লির এক ডিফেন্ডার। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে দলকে এগিয়ে দেন ইউসেফ। এরপর তিনিই ৪০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে গোল হচ্ছিল না। সংযুক্ত সময়ে অসাধারণ গোল করেন মিগুয়েল। ফলে ৪-১ জয় পেল ইস্টবেঙ্গল।

দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অস্কারের

এদিন প্রথমার্ধেই দল এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সেরে নিলেন অস্কার। তিনি দলের সবাইকে দেখে নিলেন। পরপর দুই ম্যাচে জয় এল। ধারাবাহিকতা বজায় রেখে পরপর জয় তুলে নেওয়াই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য। দলকে সেভাবেই তৈরি করে রাখছেন অস্কার। দলের সাফল্য সদস্য-সমর্থকরা খুশি। সবমিলিয়ে ইস্টবেঙ্গলে এখন বসন্তের ছোঁয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইএসএল-এ প্রথমবার শুরুর ২ ম্যাচ জয় ইস্টবেঙ্গলের।
আইএসএল-এ যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই পরপর ২ ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র