T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র

Published : Feb 21, 2026, 04:37 PM ISTUpdated : Feb 21, 2026, 06:18 PM IST
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: তার জেরে আবার টুর্নামেন্ট থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। কিন্তু চলতি বিশ্বকাপের সুপার এইট পর্বের একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভালো খবর এটাই যে, একটি নিয়মে বদল করা হয়েছে এই সুপার এইট পর্বের জন্য।

T20 World Cup 2026: জরুরি ভিত্তিতে নিয়ম বদল করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (super 8 fixtures t20 world cup)। এতদিন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। সেই সময়, বৃষ্টির জন্য জ়িম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচটি খেলা না হওয়ায় দুটি দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয় (super 8 t20 world cup)। 

সুপার এইট পর্বের একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা?

তার জেরে আবার টুর্নামেন্ট থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। কিন্তু চলতি বিশ্বকাপের সুপার এইট পর্বের একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভালো খবর এটাই যে, একটি নিয়মে বদল করা হয়েছে এই সুপার এইট পর্বের জন্য।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য আইসিসি যে প্লেয়িং কন্ডিশন তৈরি রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্য কোনও বাড়তি দিন রাখা হয়নি। অর্থাৎ, নির্দিষ্ট দিনেই হতে হবে ম্যাচ। আসলে নিয়মানুযায়ী, টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হতে গেলে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। 

এই সময়ের মধ্যে ৫ ওভারের খেলা শেষ হতে হবে?

কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে সুপার ওভার খেলা হবে। আইসিসি বলছে, যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলবে। কিন্তু বৃষ্টির জন্য যদি সুপার ওভারও খেলা না হয়, তাহলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য আইসিসি সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেছিল। যেমন যে ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছিল, সেগুলি শেষ হওয়ার কথা নির্ধারিত সময় রাত ১০.১০ পর্যন্ত। অপরদিকে, গ্রুপ পর্বের ম্যাচগুলির ক্ষেত্রে খেলা শেষের সর্বাধিক সময় রাখা হয় রাত ১১.১০ মিনিট। অর্থাৎ, এই সময়ের মধ্যে ৫ ওভারের খেলা শেষ হতে হবে।

তবে সুপার এইটের ক্ষেত্রে এই সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে আইসিসি-র তরফে। সর্বোচ্চ ৯০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে প্রতিটি ম্যাচের জন্য। অর্থাৎ, রাত ১১.৪০-এর মধ্যে ৫ ওভারের ম্যাচ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড
Sundar Pichai: 'শুবমান গিলের সঙ্গে দেখা হলে ভালো সময় কাটে,' বার্তা সুন্দর পিচাইয়ের