East Bengal FC: ঘরের মাঠে দিল্লির সঙ্গে ড্র, আইএসএল-এ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

Published : Nov 20, 2026, 08:29 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC vs Sporting Club Delhi: চলতি আইএসএল-এর (Indian Super League 2026-27) শুরুটা ভালোভাবে করলেও, পরপর দুই ম্যাচে হোঁচট খেল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোল হজম করার পর শুক্রবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ২-২ ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

DID YOU KNOW ?
চোট সমস্যায় ইস্টবেঙ্গল
আনোয়ার আলির পর এডমুন্ড লালরিন্ডিকাও চোট পেয়ে ছিটকে যাওয়ায় সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল।

Indian Super League 2026-27: ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে সারাদিন ধরে চলা বৃষ্টি উপেক্ষা করেও যে ইস্টবেঙ্গল সমর্থকরা শুক্রবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লির (East Bengal FC vs Sporting Club Delhi) বিরুদ্ধে প্রিয় দলের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন, তাঁদের প্রাপ্তি একরাশ হতাশা, আফশোস এবং কোচ ও ফুটবলারদের উপর ক্ষোভ। চলতি আইএসএল-এ শুক্রবারই প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। দিল্লির মতো দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পাবে, এটাই ধরে নিয়েছিলেন সদস্য-সমর্থকরা। কিন্তু দু'বার পিছিয়ে পড়ে সমতা ফিরিয়ে কোনওরকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল অ্যান্টনিও লোপেজ হাবাসের (Antonio López Habas)। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে চার ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ পাঁচ নম্বরে থাকল ইস্টবেঙ্গল।

ঘরের মাঠে ছন্দহীন লাল-হলুদ ব্রিগেড

আনোয়ার আলি (Anwar Ali) চোট পাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল রক্ষণ কার্যত মাঝসমুদ্রে নাবিকহীন জাহাজের মতো। শুক্রবারও সেই হালই দেখা গেল। দিল্লির আক্রমণ হলেই ইস্টবেঙ্গল রক্ষণ কেঁপে যাচ্ছিল। ২৯ মিনিটে দিল্লির আক্রমণ সামাল দিতে না পেরে বক্সের মধ্যে মহম্মদ আলিমেনকে (Mohammed Aimen) ফাউল করেন ইস্টবেঙ্গলের অধিনায়ক মহম্মদ রশিদ (Mohammed Rashid)। পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। গোল করে দিল্লিকে এগিয়ে দেন কার্লোস ফোর্টেস (Carlos Fortes)। ৩৯ মিনিটে অসাধারণ শটে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান এডমুন্ড লালরিন্ডিকা (Edmund Lalrindika)। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৬ মিনিটে দিল্লিকে ফের এগিয়ে দেন আশুতোষ মেহতা (Ashutosh Mehta)। ৮২ মিনিটে ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার সমতায় ফেরান আকে লোবা (Aké Loba)। কিন্তু তারপর আর জয়সূচক গোল এল না। প্রথমার্ধে ড্যানি র‍্যামিরেজের শট বারে লেগে ফিরে আসে। এরপর জয় গুপ্তার শট পোস্টে লেগে ফিরে আসে।

কলকাতা ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল

২৯ নভেম্বর কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগে রক্ষণের বেহাল দশা এবং গোলের সুযোগ নষ্ট লাল-হলুদ শিবিরকে চিন্তায় রাখছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫
চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৫ নম্বরে ইস্টবেঙ্গল।
চলতি আইএসএল-এ ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তানকে অন্যায়ভাবে ট্রফি, ক্ষুব্ধ দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দল
KL Rahul-Yashasvi Jaiswal: ঐতিহাসিক ওপেনিং পার্টনারশিপ, ওয়েলিংটনে নজির যশস্বী-রাহুলের