East Bengal Transfer Update: এবার ইস্টবেঙ্গলের লক্ষ্য, আগামী মরশুম। শোনা যাচ্ছে, নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে। ফুটবলের দলবদল নিয়ে বড় খবর (east bengal fc transfer news now)।
একটা লম্বা সময়ের অপেক্ষা। দীর্ঘদিন পর, আনন্দে মাতোয়ারা ইস্টবেঙ্গল সমর্থকরা। ২০২৬ সালে, আইএসএল ট্রফি জয়। কোচ অস্কার ব্রুজোর হাত ধরেই এই ইতিহাস রচনা। একাধিকবার মন ভেঙে চূরমার হয়ে যাওয়া, ঘুরে দাঁড়িয়েও আবার ব্যর্থতা! সেই চেনা ছবিকেই এক লহমায় বদলে দিলেন স্প্যানিশ হেডস্যার অস্কার ব্রুজো। আইএসএল জিতল লাল হলুদ ব্রিগেড। এবার দলের লক্ষ্য, আগামী মরশুম। ফুটবলের দলবদল নিয়ে বড় খবর (east bengal fc transfer news now)।
25
বেশ কয়েকটি বৈঠক হতে পারে এর মধ্যেই
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে ২১ মে, নিঃসন্দেহে স্মরণীয় দিন লাল হলুদ জনতার জন্য। জাতীয় লিগ স্তরের প্রতিযোগিতায় ফের সাফল্য (east bengal er khobor bangla)। অপেক্ষার অবসান। আইএসএল জিতল ইস্টবেঙ্গল। আর সেই ট্রফি জিতেই এবার টিম ম্যানেজমেন্টের লক্ষ্য হল, পরের মরশুমে আরও ভালো দল গড়া। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তা এবং বিনিয়োগকারী সংস্থা ইমামির মধ্যে একটি বৈঠক হয়ে গেছে। সূত্রের খবর, আরও বেশ কয়েকটি বৈঠক হতে পারে এর মধ্যেই।
35
নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে?
আসলে চ্যাম্পিয়ন দলকে কেন্দ্র করে ভবিষ্যতের রুটম্যাপ তৈরির ক্ষেত্রে খুব একটা দেরি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন দলের কয়েকজন ফুটবলারকে ধরে রাখা হবে বলে জানা যাচ্ছে। তবে কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে। সেইসঙ্গে, লাল হলুদ কর্তাদের ইচ্ছে আইএসএল জয়ী কোচকে রেখে দেওয়ার। তবে সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এইসবকিছুর মাঝেই চলে এল বড় আপডেট। শোনা যাচ্ছে, নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে।
ফুটবলারটির নাম সিড ইসলামোভিক। সূত্রের খবর, ২৬ বছর বয়সী এই সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারেন ইস্টবেঙ্গলে। তাঁর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে (east bengal transfer update)। গত মরশুমে তিনি আর্মেনিয়ান ফুটবল ক্লাব এফসি পিউনিক ইয়েরেভানের হয়ে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন। শোনা যাচ্ছে, এই তরুণ ফুটবলারকেই এবার সই করাতে পারে ইস্টবেঙ্গল।
55
তিনি কার জায়গায় আসবেন?
এখন প্রশ্ন হচ্ছে, তিনি কার জায়গায় আসবেন? সূত্রের খবর, সল ক্রেসপোকে ছেড়ে দিতে পারে লাল হলুদ ব্রিগেড। তাঁর বদলেই একজন তরুণ ফুটবলারকে সই করাতে চাইছেন কর্তারা। তাই এবার সিড ইসলামোভিকের দিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। এই ফুটবলারটির ডান-পা বেশ ভালো চলে। তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলে নিঃসন্দেহে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন অনেকে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়নি। বাকিটা সময় বলবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.