GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?

Published : Jun 01, 2026, 02:35 PM IST

GT Bus Fire: আইপিএল ফাইনালে পরাজিত হয়ে হোটেলে ফেরার পথে বিপত্তি। গুজরাত টাইটান্সের টিম বাসে হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের বের করে আনা হয়। ফলে, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

PREV
14
বিপত্তি ঘটে ম্যাচের পর

আইপিএল ২০২৬-এর ট্রফি জিতে নতুন ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে তারা গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারায়। এই নিয়ে আরসিবি টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়। কিন্তু বিপত্তি ঘটে ম্যাচের পর (gt bus fire news)।

24
প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়

আইপিএল ফাইনালে পরাজিত হয়ে হোটেলে ফেরার পথে বিপত্তি। গুজরাত টাইটান্সের টিম বাসে হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের বের করে আনা হয়। ফলে, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রবিবার রাতে, আরসিবি-র বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলে হোটেলে ফেরার সময়, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে যাওয়ার সময়, টিম বাসে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। 

34
টিম বাসে আগুন

বাস থেকে নামার পর খেলোয়াড়দের কিছুক্ষণ রাস্তার ধারেই অপেক্ষা করতে হয়। পরে দলের কর্মকর্তারা অন্য আরেকটি বাসের ব্যবস্থা করেন। সেই বাসে করে ক্রিকেটার এবং কর্মীরা হোটেলের দিকে রওনা দেন। বাসটিতে ধোঁয়া দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে নামিয়ে দেওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গুজরাত টাইটান্সে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, দলের সবাই নিরাপদে আছেন।

44
কলেই সুরক্ষিত আছেন

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাসটিতে শর্ট সার্কিটের জেরে মাঝ রাস্তাতেই থেমে যায়। এরপরই গোটা বাস ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়া দেখে ক্রিকেটার এবং দলের সাপোর্ট স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাস থেকে সকলকেই নামিয়ে আনা হয়। তবে এই ঘটনায় কোনও খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ আহত হননি। সকলেই সুরক্ষিত আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories