East Bengal vs Northeast United: দুর্দান্ত শুরু ইস্টবেঙ্গলের। অভিষেক ম্যাচেই জোড়া গোল করলেন লাল হলুদের নয়া বিদেশি ইউসেফ এজ়েজ্জারি। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল (east bengal vs northeast united)।
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার, আইএসএল-এর লড়াইতে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (where to watch east bengal fc vs northeast united fc)। সেই ম্যাচেই ৩-০ গোলে জয় হাসিল করল লাল হলুদ ব্রিগেড। নেপথ্যে লাল হলুদের নয়া বিদেশি ইউসেফ এজ়েজ্জারি। নিজের অভিষেক ম্যাচে মাঠে নেমেই জোড়া গোলের নায়ক বনে গেলেন তিনি।
যদিও খেলার প্রথমার্ধে কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন লাল হলুদ ম্যাজিক। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে প্রথম এগিয়ে দেন এজ়েজ্জারি। বিপিন সিং-এর বাঁক খাওয়ানো ক্রস থেকে হেডে গোল করে দুর্দান্ত গোল করে যান এজ়েজ্জারি।
তবে সেখানেই শেষ নয়। এরপর আবার খেলার ৭০ মিনিটে, ফের গোল আসে তাঁর পা থেকে। এক্ষেত্রে এডমুন্ডের পাস থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশ করেন ইউসেফ। ম্যাচের ফলাফল তখন ২-০। মোটামুটিভাবে তখন ম্যাচ প্রায় লাল হলুদের পকেটে। কিন্তু এটা ফুটবল, বলা তো যায়না। তাই আরও চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল।
নর্থইস্ট পাল্টা আক্রমণে আসলেও, তা ফলপ্রসূ হয়নি। উল্টে অতিরিক্ত সময়ে, ফের গোল ইস্টবেঙ্গলের। এক্ষেত্রে স্কোর করেন মিগুয়েল। জয় গুপ্তার থ্রু পাস থেকে বল পেয়ে গতি বাড়িয়ে বল নিয়ে উঠে আসেন মিগুয়েল। আর তারপরেই জোরালো শটে গোল। সেই সুবাদেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। তবে এরপর আর কোনও গোল হয়নি।
শেষপর্যন্ত, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে জয় হাসিল করে ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।