
FIFA World Cup 2026: একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ এবং দুর্দান্ত ফুটবল। রীতিমতো উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করছেন দর্শকরা (FIFA World Cup 2026)। এবার এই মেগা ইভেন্টে হয়ে গেল গোলের সেঞ্চুরি। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে একেকটি ম্যাচে অনেক গোল হচ্ছে। অর্থাৎ, বোরিং ফুটবল নয়! অনেক বেশি ওপেন ফুটবল এবং কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা হচ্ছে (Brazil World Cup record)।
চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয় জার্মানি বনাম কুরাসাওয়ের মধ্যে ম্যাচটিতে। মোট ৮ গোল হয় সেই ম্যাচে। এরপর শনিবার, নেদারল্যান্ডস-সুইডেন ম্যাচেও ৬ গোল হয়েছে সবমিলিয়ে। আর তার ফলেই, চলতি বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ হয়ে গেছে।
Japan vs Tunisia: তিউনিশিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল জাপানের! ৪-০ গোলে ঐতিহাসিক জয়, জোড়া গোল করলেন আয়াসে উয়েদা https://t.co/mt0LxmsHiM#fifaworldcup2026 #worldcupfootball #japan #tunisia
— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 21, 2026
অন্যদিকে, নয়া নজির গড়ে ফেলেছে ডাচ ব্রিগেড। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে, শততম গোলটি করে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন। উল্লেখ্য, গত ১২ জুন প্রথম গোলটি করেন মেক্সিকোর ফুটবলার জুলিয়ান কুইনোনস। এই মেগা প্রতিযোগিতার ৩৩তম ম্যাচে, ১০০ তম গোলটি এল।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এত কম সংখ্যক ম্যাচে ১০০ গোল এর আগের কোনও বিশ্বকাপে হয়নি। অর্থাৎ, গত ৬৮ বছরের ইতিহাসে নয়া মাইলফলক। পরিসংখ্যান বলছে, ১৯৮২ এবং ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে, ১০০তম গোলটি হয়েছিল ৩৬তম ম্যাচে। এবার সেই নজিরকেও ছাপিয়ে গেল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ।
Ecuador vs Curacao: ইকুয়েডরের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়ালেন কুরাসাওয়ের গোলকিপার, ম্যাচ গোলশূন্য ড্র
https://t.co/6gDM52H9Fa#fifaworldcup2026 #worldcupfootball #ecuador #curacao— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 21, 2026
তার আগে ১৯৭৮ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে, শততম গোলটি এসেছিল ৩৮তম ম্যাচে। যদিও সবচেয়ে কম ম্যাচে ১০০ গোলের নজির স্থাপন হয়েছিল ১৯৫৪ সালের ফুটবল বিশ্বকাপে। সেই বছর মাত্র ২০টি মাচেই গোলের সেঞ্চুরি হয়ে গেছিল। এখনও পর্যন্ত, বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম। তবে তখন সেই টুর্নামেন্টের নাম ছিল জুলেরিমে কাপ।
পাশাপাশি অষ্টম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে ১০০তম গোলের মাইলফলকটি স্পর্শ করেছে নেদারল্যান্ডস। এই রেকর্ড তারা গড়ল সুইডেনের বিরুদ্ধে। কারণ, খেলার ১৭ মিনিটের মাথায় ব্রবির গোলটি তাদের এতদিনের বিশ্বকাপ অভিযানের শততম গোল। সেইসঙ্গে, জাপান-তিউনিশিয়া ম্যাচটি ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচ। অর্থাৎ, একইদিনে তিনটি মাইলফলক স্পর্শ করে ফেলল এই টুর্নামেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।