Vaibhav Sooryavanshi: ১১ বলে হাফ সেঞ্চুরি, ২৯ বলে ৯৪! বৈভবের ব্যাট যেন আলদানির আশ্চর্য প্রদীপ

Published : Jun 21, 2026, 02:18 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi: সব কিছুকেই যেন ছাড়িয়ে যাচ্ছে ভারতের ১৫ বছরের ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। ভারতীয় এ দলের জার্সিতে এমন এক বিধ্বংসী ইনিংস খেলল বৈভব সূর্যবংশী, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বৈভব২৯ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলল।

Vaibhav Sooryavanshi: সব কিছুকেই যেন ছাড়িয়ে যাচ্ছে ভারতের ১৫ বছরের ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। রবিবার ডাম্বুলায় ভারতীয় এ দলের জার্সিতে এমন এক বিধ্বংসী ইনিংস খেলল বৈভব সূর্যবংশী, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রবিবাসরীয় সকালে ত্রিদেশীয় সিরিজ শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার বৈভব সূর্যবংশী ২৯ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলল। ইনিংসের ৮.৫ ওভারে বৈভব যখন আউট হয়, তখন দলের স্কোর ১৩২। একটুর জন্য দ্রুততম সেঞ্চুরি করা হল না বৈভবের।

৮টি ছক্কা, ১০টি চার, স্ট্রাইক রেট ৩২৪

বৈভব ৮টি ওভার বাউন্ডারি, ১০টি বাউন্ডারি হাঁকিয়ে নজির গড়া ইনিংস খেলে। মাত্র ৬ রান দূরে থামল শতরান, কিন্তু ততক্ষণে ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় আবারও নিজের জাত চিনিয়ে দিয়েছে। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে নজির গড়ে বিহারের ১৫ বছরের ক্রিকেট প্রতিভা। বৈভবের অবিশ্বাস্য ইনিংসে ভর করে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দল নির্ধারিত ৫০ ওভারে করে ৯ উইকেটে ৩৭৭ রান। বৈভবের স্ট্রাইক রেট ছিল ৩২৪। ২৯টি বলের মধ্যে ১৮টিতেই বাউন্ডারির বাইরে বল পাঠায় বৈভব।

ভাল ইনিংস তিলক ভর্মার

শ্রীলঙ্কান বোলাররা একেবারে দিশাহারা হয়ে যায় বৈভব ঝড়ে। বৈভবের আউটের পর অধিনায়ক তিলক ভর্মা (৬৭) দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। প্রসঙ্গত, এ দলের এই ত্রিদেশীয় সিরিজ ভারত, আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও খেলছে আফগানিস্তান। চলতি টুর্নামেন্টে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারতীয় এ দল। শ্রীলঙ্কার কাছেও একটা ম্যাচে হেরেছে তিলক ভর্মার দল।

জাতীয় দলে জায়গা দেওয়া হয়েছে বৈভবকে

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকদের আস্থা অর্জন করেছে বৈভব। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা পেয়েছে সে। শ্রীলঙ্কা সফরে আজকের আগে পর্যন্ত কিছুটা শান্ত ছিল তার ব্যাট। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে বৈভব ১৪ ও ২১ রান করেছিল। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে সে করে ৪৪, ও ৩৮ রান। প্রসঙ্গত, অবিশ্বাস্য পারফরম্যান্স করে বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসে বৈভবকে জাতীয় দলে খেলতে দেখা যাবে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ৯০ মিনিটে ১৫টি সেভ! কুরাসাওকে প্রথম পয়েন্ট এনে ইতিহাস গোলকিপার এলয় রুমের
Japan vs Tunisia: তিউনিশিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল জাপানের! ৪-০ গোলে ঐতিহাসিক জয়, জোড়া গোল করলেন আয়াসে উয়েদা