FIFA World Cup 2026: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সমর্থকের

Published : Jun 12, 2026, 02:25 PM IST
German fan dies

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নেমে এল শোকের ছায়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়াম অ্যাজটেকার বাইরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ফুটবল সমর্থকের। মৃত ব্যক্তি জার্মানির ৮১ বছর বয়সি এক নাগরিক। চিকিৎসাকর্মীরা দ্রুত CPR শুরু করেন।

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নেমে এল শোকের ছায়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়াম অ্যাজটেকার বাইরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ফুটবল সমর্থকের। জানা গিয়েছে, মৃত ব্যক্তি জার্মানির ৮১ বছর বয়সি এক নাগরিক, যিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ দেখতে মেক্সিকোয় এসেছিলেন। স্থানীয় সূত্রে খবর, উদ্বোধনী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রবেশদ্বারের কাছে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই প্রবীণ সমর্থক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন জরুরি পরিষেবার কর্মীরা। রেড ক্রস ও সিভিল প্রোটেকশন বিভাগের চিকিৎসাকর্মীরা দ্রুত সিপিআর (CPR) শুরু করেন। দীর্ঘ সময় ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা চালানো হলেও অবস্থার উন্নতি হয়নি।

কী ঘটেছিল

এরপর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে একটি বিশেষ হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তখন স্টেডিও অ্যাজটেকার বাইরে হাজার হাজার ফুটবলপ্রেমীর ভিড় জমেছিল। সেই আবহেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই জরুরি নিরাপত্তা ও চিকিৎসা প্রোটোকল কার্যকর করা হয়।

দেখুন ছবিতে

 

 

শুরুতেই অঘটন

যদিও এই ঘটনার পরও নির্ধারিত সময়েই শুরু হয় ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সহ-আয়োজক মেক্সিকো প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করে। তবে ফুটবলের মহোৎসব শুরুর দিনেই এক সমর্থকের মৃত্যু বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশে বিষাদের সুর এনে দিয়েছে। মৃত সমর্থকের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে তাঁর প্রতি শোকজ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Jaspal Rana Passed Away: বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে প্রয়াত কিংবদন্তি শুটার যশপাল রানা
World Cup Football 2026: শাকিরার পারফরম্যান্সে উল্লাস! বার্না বয়ের গান, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত