FIFA World Cup 2026: কিউরাসাওয়ের বিশ্বকাপ অভিযান শেষ, প্রথমবার নক-আউটে আইভরি কোস্ট

Published : Jun 26, 2026, 04:37 AM ISTUpdated : Jun 26, 2026, 04:46 AM IST
FIFA World Cup 2026 Ivory Coast vs Curacao

সংক্ষিপ্ত

Ivory Coast vs Curacao: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) অনেক সুন্দর মুহূর্ত তৈরি করে। এই টুর্নামেন্টে অনেক স্বপ্নপূরণ হয়, নতুন স্বপ্ন তৈরি হয়, আবার স্বপ্নভঙ্গও হয়। এবারের বিশ্বকাপেই এমন মুহূর্ত তৈরি করল নবাগত দল কিউরাসাও। তবে স্বপ্নপূরণ হল আইভরি কোস্টের। আফ্রিকার এই দল বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল।

DID YOU KNOW ?
আইভরি কোস্টের লড়াই
প্রথমবার বিশ্বকাপ ফুটবলে নক-আউটের যোগ্যতা অর্জন করার পর এগিয়ে যাওয়াই লক্ষ্য আইভরি কোস্টের।

FIFA World Cup 2026 Updates: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করেও, জয় না পেয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল কিউরাসাওকে। তারা তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপ ই-তে চতুর্থ স্থানে থাকল। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে গ্রুপ ই-র শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ০-২ হেরে গেল কিউরাসাও (Ivory Coast vs Curacao)। এই ম্যাচে হেরে কিউরাসাওয়ের স্বপ্নভঙ্গ হলেও, আইভরি কোস্ট শিবিরে খুশির জোয়ার। কারণ, তারা প্রথমবার বিশ্বকাপের নক-আউটের যোগ্যতা অর্জন করল। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে থাকল জার্মানি (Germany)। আইভরি কোস্টও তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেল। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে জার্মানি।

শেষ ম্যাচে লড়াইয়ে টিকে থাকতে পারল না কিউরাসাও

কিউসারাওয়ের বিরুদ্ধে এই ম্যাচে নিকোলাস পেপের (Nicolas Pépé) জোড়া গোলে জয় পেল আইভরি কোস্ট। ম্যাচের সপ্তম মিনিটে তরুণ সতীর্থ ইয়ান ডিওম্যান্ডের (Yan Diomandé) কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন পেপে। এরপর তিনি ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করেন। প্রথম ম্যাচে জার্মানির কাছে সাত গোল খেলেও, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে (Ecuador) আটকে দিয়েছিল কিউরাসাও। কিন্তু শেষ ম্যাচে তারা আর লড়াই করতে পারল না। অন্যদিকে, প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে হেরে গেলেও, তৃতীয় ম্যাচ জিতে বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল আইভরি কোস্ট

অসাধারণ নজির পেপের

আইভরি কোস্টের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে দুই বা তার বেশি গোল করলেন পেপে। তাঁর আগে ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়ার (Serbia) বিরুদ্ধে এই নজির গড়েন অ্যারুনা ডিনডেন (Aruna Dindane)। ৩১ বছর ২৭ দিন বয়সে বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে গোল করলেন পেপে। তিনি আফ্রিকার দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে বিশ্বকাপের কোনও ম্যাচে জোড়া গোল করলেন। ১৯৯০ সালের বিশ্বকাপে কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে ৩৮ বছর ৩৪ দিন বয়সে জোড়া গোল করেন রজার মিল্লা (Roger Milla)। তিনিই এক্ষেত্রে আফ্রিকার ফুটবলারদের মধ্যে সবার আগে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বিদায় কিউরাসাওয়ের।
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল কিউরাসাও।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: জার্মানির বিরুদ্ধে জয়, বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বড় চমক ইকুয়েডরের
Akash Deep: বারাণসীতে বিয়ে সেরে নিলেন, জাতীয় দলের সতীর্থদের কেন ডাকলেন না আকাশ দীপ?