FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপের আগে কেউ চিনত না, এখন নায়ক এই ফুটবলাররা

Published : Jul 18, 2026, 03:46 PM IST

FIFA World Cup 2026: প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবলে অনেক তারকা উঠে আসেন। এবারের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ৪৮ দল খেলার সুযোগ পাওয়ায় অনেক বেশি ফুটবলার খেলেছেন। তাঁদের মধ্যে অনেকেই বিশ্বকাপের আগে বহির্বিশ্বে অপরিচিত ছিলেন। এবার পরিচিতি পেয়েছেন।

PREV
17
বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে ৪০ বছর বয়সে বিশ্বজুড়ে পরিচিতি পেলেন ভোজিনহা

এবারের বিশ্বকাপের মাধ্যমে স্বীকৃতি পেলেন ভোজিনহা

এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম নায়ক কাবো ভার্দে বা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। ৪০ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পান এই গোলকিপার। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন। গ্রুপের ম্যাচে স্পেন, উরুগুয়ের বিরুদ্ধে দুর্ভেদ্য হয়ে ওঠার পর রাউন্ড অফ ৩২ পর্যায়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধেও অনবদ্য পারফরম্যান্স দেখান।

DID YOU KNOW ?
সফল ৪৮ দলের বিশ্বকাপ
এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলল ৪৮ দল। এর ফলে অনেক অনামী ফুটবলার তারকা হয়ে ওঠার সুযোগ পেলেন।
27
এবারের বিশ্বকাপ ফুটবলে মরক্কোর অন্যতম নায়ক হয়ে উঠেছেন ইসমাইল সাইবারি

মরক্কোর নায়ক ইসমাইল সাইবারি

এবারের বিশ্বকাপ ফুটবলে মরক্কোর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ইসমাইল সাইবারি। তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৭১ সেকেন্ডে গোল করেন। গ্রুপে তিন ম্যাচেই গোল করেছেন সাইবারি। নক-আউট পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। তবে চোটের জন্য ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারেননি।

৪০
৪০ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপে খেললেন ভোজিনহা।
কাবো ভার্দের গোলকিপার ভোজিনহা ৪০ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পেলেন।
37
লাল কার্ড-বিতর্কের জেরে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ফোলারিন ব্যালোগান

লাল কার্ড-বিতর্কে ফোলারিন ব্যালোগান

এবারের বিশ্বকাপ ফুটবলে যেমন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই লাল কার্ড দেখার পরের ম্যাচে নির্বাসিত থাকার বদলে খেলার সুযোগ পেয়ে বিতর্কে জড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন ব্যালোগান। তিনি প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেন। ১৯৩০ সালের পর প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ফুটবলার বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে জোড়া গোল করলেন। তবে লাল কার্ড-বিতর্কের জন্যই ব্যালোগানকে নিয়ে বেশি আলোচনা চলছে।

47
১৮ বছর বয়সেই বিশ্বকাপ ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্স মরক্কোর আয়ুব বুয়াদ্দির

বিশ্বকাপের অন্যতম নায়ক আয়ুব বুয়াদ্দি

মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেয়ে মরক্কোর নায়ক হয়ে উঠেছেন মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। এই তরুণ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভবিষ্যতে তিনি আরও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ফুটবল দুনিয়া।

57
অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেয়ে মিশরের নায়ক হয়ে উঠেছেন মোস্তাফা জিকো

অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের নায়ক মোস্তাফা জিকো

এবারের বিশ্বকাপ ফুটবলে যে মিশরের হয়ে খেলার সুযোগ পাবেন, তা ভাবতেই পারেননি মোস্তাফা জিকো। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিনি বিশ্বকাপের দলে জায়গা পান। বিশ্বকাপে দুই গোল করেছেন মোস্তাফা। আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর গোল বাতিল হওয়া নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

67
এবারের বিশ্বকাপ ফুটবলে মেক্সিকোর অন্যতম নায়ক হয়ে উঠেছেন জুলিয়ান কুইনোনেস

মেক্সিকোর নায়ক জুলিয়ান কুইনোনেস

কলম্বিয়ায় জন্ম হলেও, মেক্সিকোর হয়ে খেলেন উইঙ্গার জুলিয়ান কুইনোনেস। এবারের বিশ্বকাপ ফুটবলে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। চার গোল করে মেক্সিকোর নায়ক হয়ে উঠেছেন কুইনোনেস। ২৯ বছর বয়সি এই ফুটবলার পরের বিশ্বকাপেও খেলার সুযোগ পাবেন বলে আশা তৈরি হয়েছে।

77
এবারের বিশ্বকাপ ফুটবলে নজর কেড়ে নিয়েছেন সুইৎজারল্যান্ডের তরুণ মিডফিল্ডার ইয়োহান মানজাম্বি

বিশ্বকাপে নজর কাড়লেন ইয়োহান মানজাম্বি

বাবার শিকড় কঙ্গোয়, মায়ের শিকড় অ্যাঙ্গোলায়। তবে ইয়োহান মানজাম্বির জন্ম জেনিভায়। তিনি সুইৎজারল্যান্ডের নাগরিক। ২০ বছরের এই মিডফিল্ডার এবারের বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখালেন। বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে খেলতে নেমে জোড়া গোল করার পর কানাডার বিরুদ্ধেও গোল করেন। তবে চোটের জন্য নক-আউটে খেলতে পারেননি।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories