Portugal vs Croatia: বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ভারতীয় সময় শুক্রবার ভোরে, টরন্টো স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (Portugal vs Croatia)। সেই ম্যাচেই ২-১ গোলে জয় পেল পর্তুগাল। তবে একেবারে শেষ মুহূর্তে এসে। নিঃসন্দেহে কষ্টার্জিত জয়। তবে ভালো ফুটবল উপহার দিয়ে, লড়াই করেও হারতে হল ক্রোয়েশিয়াকে। কিন্তু অবশ্যই সেই লড়াই মনে রাখার মতো (Portugal vs Croatia live score)।
ম্যাচের ৪ মিনিটেই প্রথম আক্রমণ তুলে আনে পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের শট সেভ করেন ক্রোয়েশিয়া্র গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। তারপরেই ভিটিনহার শট আবার ব্লক হয় ক্রোয়েশিয়া্ন ডিফেন্সে। কিন্তু এরপর আসতে আসতে খেলায় ফিরতে শুরু করে ক্রোয়েশিয়া্। আন্তে বুদিমিরের হেডার অনেকটা উঁচু দিয়ে বাইরে চলে যায়। ১৩ মিনিটের মাথায় আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট প্রতিহত হয়।
খেলার ২৪ মিনিটে, নুনো মেন্ডেসের অ্যাসিস্ট থেকে জোয়াও নেভেসের বাঁ পায়ের শট অনেকটা উঁচু দিয়ে বাইরে চলে যায়। কিন্তু ২৮ মিনিটে, ফের আক্রমণ করে ক্রোয়েশিয়া্। পেতার সুচিচের অ্যাসিস্ট থেকে মার্টিন বাতুরিনার শট ব্লক হয়। ম্যাচের ৩৭ মিনিটে, ফ্রি-কিক পেলেও অন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। গোটা প্রথমার্ধ জুড়েই আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকে। কিন্তু কোনও গোল আসেনি। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন আসে ক্রোয়েশিয়ার প্রথম একাদশে। আন্তে বুদিমিরের জায়গায় মাঠে আসেন ইগোর মাতানোভিচ। ম্যাচের ৪৮ মিনিটে, তিনি একটি ভালো অ্যাসিস্ট করেন। তাঁর অ্যাসিস্ট থেকে বল পেয়েই মাতেও কোভাচিচ বাঁ পায়ে জোরালো শট নেন। তবে সেটি সেভ করেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা। খেলার ৪৯ মিনিটে, ভালো আক্রমণ তুলে আনে ক্রোয়েশিয়া। নিকোলা ভ্লাসিচের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
কিন্তু ৫৪ মিনিটে, ভালো গেম প্লে থেকে গোল তুলে আনে ক্রোয়েশিয়া্। বক্সের ডানদিকে নিকোলা ভ্লাসিচ পাস বাড়ান ইয়োসিপ স্তানিশিচের দিকে। এরপর স্তানিশিচের মাপা ক্রস সোজা পৌঁছে যায় ইভান পেরিসিচের কাছে এবং বাঁ পায়ের জোরালো শটে তিনি বলকে জালে জড়িয়ে দেন। ক্রোয়েশিয়া্ ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। অন্যদিকে, ৫৮ মিনিটে, রাফায়েল লিওর শট বারপোস্টে লেগে ফিরে আসে। ৫৯ মিনিটের মাথায় আবার ক্রোয়েশিয়া্র অ্যাটাক।
পেতার সুচিচের শটটি সেভ করেন পর্তুগাল গোলকিপার। ম্যাচের ৬৩ মিনিটে, তিনটি পরিবর্তন আসে পর্তুগাল দলে। ব্রুনো ফার্নান্ডেজের জায়গায় নামেন নেলসন সেমেডো, পেড্রো নেটোর বদলে ফ্রান্সিসকো কনসিসাও, ভিটিনহার পরিবর্তে বার্নার্ডো সিলভা এবং জোয়াও ক্যানসেলো উঠে গিয়ে মাঠে আসেন গনজালো র্যামোস। কিন্তু ম্যাচের ৬৩ মিনিটে, বক্সের মধ্যে পর্তুগাল ফুটবলার রেনাতো ভেইগাকে ফাউল করেন ক্রোয়েশিয়া্র নিকোলা ভ্লাসিচ।
ভিএআর রিপ্লে দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকেই গোল করে পর্তুগালের হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলার ৬৮ মিনিটে, ক্রোয়েশিয়া্র হয়ে মাঠে নামেন মারিও পাসালিচ। উঠে যান মার্টিন বাতুরিনা। এরপর ৭৫ মিনিটে, মাতেও কোভাচিচের শট রুখে দেন দিয়োগো কোস্তা। এরপর আবার শট নেন মাতেও কোভাচিচ। কিন্তু এবারও সেভ! এমনকি, ৭৭ মিনিটে, ইগোর মাতানোভিচের শটও সেভ হয়। ম্যাচের ৮১ মিনিটে, তুলে নেওয়া হয় ‘সিআর৭'-কে। তাঁর পরিবর্তে খেলতে নামেন রুবেন নেভেস।
ম্যাচের শেষদিকে দুই দলই আক্রমণের গতি অনেকটা বাড়ায়। ৮৭ মিনিটের মাথায়, রেনাতো ভেইগার হেডার বাইরে চলে যায়। তারপরেই ৮৯ মিনিটের মাথায়, পেতার সুচিচের মাপা ক্রস থেকে মারিও পাসালিচের একটুর জন্য বাইরে চলে যায়। ইনজুরি টাইমে, ক্রোয়েশিয়া দলে পরিবর্তন আসে। নিকোলা ভ্লাসিচের পরিবর্তে মাঠে নামেন ইয়োস্কো গার্দিওল। ম্যাচের ৯৪ মিনিটে, রাফায়েল লিওর অ্যাসিস্ট থেকে হেড দিয়ে গোল করে যান গনজালো র্যামোস এবং এটিই জয়সূচক গোল। কিন্তু গোটা ম্যাচে পর্তুগাল একেবারেই মন ভরানো ফুটবল খেলতে পারেনি। তবে খেলার ১০৩ মিনিটে, ক্রোয়েশিয়ার ফুটবলার ইয়োস্কো গার্দিওলের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।
শেষপর্যন্ত, ২-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল পর্তুগাল। কিন্তু ক্রোয়েশিয়ার লড়াকু ফুটবল অনেক বেশি প্রশংসনীয়।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।