
FIFA World Cup 2026 Updates: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিমানবন্দরে তল্লাশি থেকে ছাড় পেলেন না আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তাও আবার মায়ামি বিমানবন্দরে (Miami Airport)। মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলেন মেসি। ফলে মায়ামি তাঁর নিজের শহর। সেখানেই চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে কাবো ভার্দের (Cabo Verde) মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলার জন্য মায়ামি পৌঁছে গিয়েছেন মেসিরা। তাঁদের সবাইকে বিমানবন্দরে তল্লাশি করা হয়। মেসির পাশাপাশি তাঁর সতীর্থরাও তল্লাশির মুখে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে অন্য কোনও দেশে যদি আর্জেন্টিনার ফুটবলাররা যেতেন, তাহলে হয়তো এভাবে তল্লাশির মুখে পড়তে হত না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তাঁদের ছাড় দেওয়া হল না।
পৃথিবীর সব দেশের বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, বিমানে ওঠার সময় পকেটে বা কেবিন ব্যাগে সিগারেট, লাইটারের মতো দাহ্য পদার্থ রাখা যায় না। কিন্তু মেসির এক সতীর্থ লাইটার সঙ্গে নিয়েই বিমানে ওঠার চেষ্টা করছিলেন। এই কারণে তাঁর কাছ থেকে লাইটার কেড়ে নেওয়া হয়। সেই দৃশ্য দেখে হেসে গড়িয়ে পড়েন মেসি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বিমানে ওঠার মুখে মেসিদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। মেসিকে দাঁড় করিয়ে, চেয়ারে বসিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর সতীর্থরাও সহযোগিতা করেন।
Airport security doesn’t care if you’re Lionel Messi. 😭 pic.twitter.com/MsDD5x4rJJ
— RUTH 🇨🇦 (@it_Rutie) July 2, 2026
২০২২ সালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন করেন মেসি। এবারের বিশ্বকাপে তিনি একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি আরও গোল করে দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে চান। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।