FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনাল দেখতে গেলেন না UEFA প্রেসিডেন্ট, FIFA-র সঙ্গে চরম সংঘাত?

Published : Jul 21, 2026, 04:43 PM IST
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনাল দেখতে গেলেন না UEFA প্রেসিডেন্ট, FIFA-র সঙ্গে চরম সংঘাত?

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: FIFA-র সঙ্গে ঝামেলা চরমে গিয়ে পৌঁছেছে। এবার বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন UEFA প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন। ডিসিপ্লিনারি সিদ্ধান্ত, রেফারিং এবং টুর্নামেন্ট পরিচালনার মতো একাধিক বিষয় নিয়ে দুই সংস্থার মধ্যে মতবিরোধ চলছিল। চেফেরিনের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে, টুর্নামেন্ট চলাকালীন দুই সংস্থার মধ্যে দূরত্ব কতটা বেড়েছে।

FIFA World Cup 2026: বিশ্বকাপ ঘিরে UEFA-FIFA সংঘাত চরমে! ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা UEFA এবং বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA-র মধ্যে সংঘাত চরমে উঠেছে। রয়টার্সের খবর অনুযায়ী, এই ঝামেলার জেরেই রবিবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল বয়কট করেছেন UEFA প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন।

বিশ্বকাপ ফাইনাল দেখতে গেলেন না UEFA প্রেসিডেন্ট

ডিসিপ্লিনারি সিদ্ধান্ত, রেফারিং এবং টুর্নামেন্ট পরিচালনার মতো একাধিক বিষয় নিয়ে দুই সংস্থার মধ্যে মতবিরোধ চলছিল। চেফেরিনের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে, টুর্নামেন্ট চলাকালীন দুই সংস্থার মধ্যে দূরত্ব কতটা বেড়েছে। ঝামেলার মূল কারণগুলো কী কী? সবচেয়ে বড় ঝামেলাটা হয় মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড নিয়ে। নিয়মানুযায়ী, লাল কার্ড দেখলে পরের ম্যাচে তিনি অটোমেটিক্যালি ব্যান হতেন। কিন্তু ফিফা সেই নিয়ম কার্যকর করেনি। UEFA এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এবং বলে যে ফিফা 'একটা সীমা লঙ্ঘন করেছে' (crossed a red line)।

আরেকটি সমস্যার কারণ সোমালিইয়ার রেফারি ওমর আব্দুলকাদির আরতান। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় তিনি বিশ্বকাপে রেফারিং করতে পারেননি। পরে তাঁকেই আবার আগস্টে পিএসজি এবং অ্যাস্টন ভিলার মধ্যে উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের ম্যাচগুলিতে ফিফার ভূমিকা এবং টুর্নামেন্টের মাঝে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক ও ফাইনালের হাফ-টাইমের সময় বাড়ানোর মতো কিছু অপারেশনস সংক্রান্ত পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এই সমস্ত বিষয়ে ফিফার উপর রীতিমতো ক্ষুব্ধ উয়েফা। কার্যত, FIFA-র সঙ্গে ঝামেলা চরমে গিয়ে পৌঁছেছে। এবার বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন UEFA প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন।

FIFA-র সঙ্গে চরম সংঘাত?

অর্থাৎ, বিশ্বকাপ ঘিরে UEFA-FIFA সংঘাত চরমে! ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা UEFA এবং বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA-র মধ্যে সংঘাত চরমে উঠেছে। রয়টার্সের খবর অনুযায়ী, এই ঝামেলার জেরেই রবিবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল বয়কট করেছেন UEFA প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফেরিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Falklands Banner: ফকল্যান্ড নিয়ে বার্তা, ইংলিশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ আর্জেন্টিনার ফুটবলাররা?
World Cup 2026 Final: ফাইনালে হারের পর মারামারি, বড় শাস্তির মুখে মেসিরা!