Falklands Banner: ফকল্যান্ড নিয়ে বার্তা, ইংলিশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ আর্জেন্টিনার ফুটবলাররা?

Published : Jul 21, 2026, 02:22 PM IST
Falklands banner Argentina

সংক্ষিপ্ত

Argentina vs England: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ছিল ঘটনাবহুল। পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়ের পাশাপাশি বিতর্কিত ফকল্যান্ড (Falklands Banner) নিয়ে ব্যানার প্রদর্শন ফুটবল মাঠ ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উত্তেজনা তৈরি করেছে।

DID YOU KNOW ?
তদন্ত শুরু ফিফার
বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের পর ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শন করার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

Argentina vs England: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ফকল্যান্ড নিয়ে ব্যানার (Falklands Banner) প্রদর্শন করার জন্য কি ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার ফুটবলাররা? বিশ্বকাপ শেষ হওয়ার পরেই এই জল্পনা শুরু হয়েছে। এবার ক্লাব ফুটবলের নতুন মরসুম শুরু হবে। আর্জেন্টিনার অনেক ফুটবলারই ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন। ইংল্যান্ডের আইন অনুযায়ী, ফুটবল ক্লাবের হয়ে খেলার জন্য ওয়ার্ক পারমিট দরকার। আর্জেন্টিনার ফুটবলারদের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছে, ইংল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রককে আর্জেন্টিনা দলের বিতর্কিত ব্যানার প্রদর্শনের বিষয়টি নিয়ে তদন্ত করতে হবে এবং আর্জেন্টিনার ফুটবলারদের ইংল্যান্ডে থাকা 'জনস্বার্থের অনুকূল কি না,' তা খতিয়ে দেখতে হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন আর্জেন্টিনার ফুটবলাররা?

বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই ফকল্যান্ড নিয়ে ব্যানার তুলে ধরেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ (Lisandro Martínez), চেলসি (Chelsea FC) মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ (Enzo Fernández) এবং টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে (Cristian Romero) ব্যানার হাতে দেখা যায়। টটেনহ্যামের প্রাক্তন মিডফিল্ডার জিওভানি লো সেলসোও (Giovani Lo Celso) এই ব্যানার হাতে নেন। ইংল্যান্ডে এর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে ইংল্যান্ডের অভিবাসন বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রিমিয়ার লিগে আর্জেন্টাইনদের নিষিদ্ধ করার সম্ভাবনা কম।

ফিফার তদন্ত দাবি ব্রিটিশ সরকারের

ব্রিটিশ সরকারের বাণিজ্য সচিব পিটার কাইল (UK Business Secretary Peter Kyle) ফিফার তদন্তের দাবি জানান। এই দাবি মেনে বিষয়টি খতিয়ে দেখছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। ফিফার আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হতে পারে। এছাড়া কোনও শাস্তি হওয়ার সম্ভাবনা কম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৮২
১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ হয়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল নিয়ে ১৯৮২ সালের এপ্রিলে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup 2026 Final: ফাইনালে হারের পর মারামারি, বড় শাস্তির মুখে মেসিরা!
Argentina: বিশ্বকাপ ফাইনালে হারের পরেও উন্মাদনা, বীরের সংবর্ধনা আর্জেন্টিনার ফুটবলারদের