FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। এবারের বিশ্বকাপে গোলপোস্টের তলায় দেখা যাবে বেশ কয়েকজন বিশ্বসেরা গোলকিপারকে। রাত জেগে খেলা দেখা শুরুর আগে জানুন এমন দশ গোলকিপারকে যাদের পরাস্ত গোল করা সবচেয়ে কঠিন।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলকিপার। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার কুর্তোয়া লম্বা শট, হেড এবং এক-অন-ওয়ান পরিস্থিতিতে প্রায় দুর্ভেদ্য। বড় ম্যাচে ম্যাচ জেতানো সেভ করার ক্ষমতাই তাঁকে এই তালিকার শীর্ষে রেখেছে।
210
২) মাইক মাইনিয়ান (ফ্রান্স)
Mike maignan
ক্লাব: এসি মিলান | দেশ: ফ্রান্স
ফ্রান্সের নির্ভরযোগ্য শেষ প্রহরী। দুর্দান্ত রিফ্লেক্স, বক্সের ওপর নিয়ন্ত্রণ এবং নেতৃত্বগুণ তাঁকে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন বানিয়েছে।
310
৩) ইয়াসিন বুনু (মরক্কো)
Yassine Bounou
ক্লাব: আল-হিলাল | দেশ: মরক্কো
২০২২ বিশ্বকাপের অন্যতম নায়ক। পেনাল্টি সেভ, দ্রুত রিফ্লেক্স এবং বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত।
গোলপোস্টের নিচে বল বাঁচানোর দক্ষতায় বিশ্বের সেরাদের একজন। পিছন থেকে আক্রমণ গড়ে তোলার পাশাপাশি কঠিন শটও অনায়াসে সামাল দিতে পারেন।
510
৫) জিওন সুজুকি (জাপান)
Zion Suzuki
ক্লাব: পারমা | দেশ: জাপান
তরুণ প্রজন্মের অন্যতম প্রতিভাবান গোলরক্ষক। দ্রুত রিফ্লেক্স, দুর্দান্ত অ্যাথলেটিসিজম এবং আকাশপথে বল নিয়ন্ত্রণে দক্ষতার জন্য পরিচিত।
610
৬) এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
Emiliano Martínez
ক্লাব: অ্যাস্টন ভিলা | দেশ: আর্জেন্টিনা
বড় মঞ্চের নায়ক। পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের মানসিক চাপ বাড়িয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অবিশ্বাস্য সেভ করাই তাঁর বিশেষত্ব।
710
৭) দিয়োগো কোস্তা (পর্তুগাল)
Diogo Costa
ক্লাব: এফসি পোর্তো | দেশ: পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের শেষ প্রহরী দুনিয়ার অন্যতম সেরা। পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক দিয়েগো কোস্তা। দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অসাধারণ রিফ্লেক্স তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
810
৮) ম্যানুয়েল নয়ার (জার্মানি)
Manuel Neuer
ক্লাব: বায়ার্ন মিউনিখ | দেশ: জার্মানি
দেশের জার্সি থেকে অবসর নিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী বিশ্বখ্যাত গোলকিপার ম্য়ানুয়ল নয়ার। কিন্তু দেশের প্রয়োজনে অবসর ভেঙে গত দুটি বিশ্বকাপে চলা জর্মানির অভিশাপ কাটাতে নামছেন ৪০ বছরের তরুণ এই গোলপিকার। 'সুইপার-কিপার' ধারণার পথিকৃৎ। গোললাইন ছেড়ে অনেক দূর পর্যন্ত উঠে এসে বিপদ সামলাতে পারেন। অভিজ্ঞতা এবং নেতৃত্বই তাঁর সবচেয়ে বড় সম্পদ।
910
৯) অ্যালিসন বেকার (ব্রাজিল)
Alisson Becker
বেকার- ক্লাব: লিভারপুল | দেশ: ব্রাজিল
আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলকিপার। অসাধারণ রিফ্লেক্স, বল পায়ে খেলার দক্ষতা এবং এক-অন-ওয়ান পরিস্থিতিতে সেভ করার ক্ষমতার জন্য বিখ্যাত।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ গোলরক্ষক। দুর্দান্ত শট-স্টপিং এবং এক-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে আটকে দেওয়ার ক্ষমতা তাঁর বড় শক্তি। বড় ম্যাচে চাপ সামলানোর দক্ষতাও উল্লেখযোগ্য।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.