FIFA World Cup: আগামী বিশ্বকাপও আমেরিকায় করার দাবি ট্রাম্পের, কিন্তু একটি বিষয় নিয়ে স্পষ্ট আপত্তি মার্কিন প্রেসিডেন্টের

Published : Jul 18, 2026, 01:46 PM IST
FIFA President Gianni Infantino Thanks Donald Trump for 2026 World Cup Success

সংক্ষিপ্ত

FIFA World Cup: চলতি ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে ফের খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প বললেন, পরের বারও আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হোক। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক মেক্সিকো ও কানাডাকে ছাড়াই একাই হোক আমেরিকা।

FIFA World Cup: চলতি ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে ফের খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প বললেন, পরের বারও আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হোক। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক মেক্সিকো ও কানাডাকে ছাড়াই একাই হোক আমেরিকা। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প বলেন,"আবার মার্কিন যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। তবে এবার মেক্সিকো ও কানাডা ছাড়া। যদিও ওদের অন্তর্ভুক্ত করতে আমি খুবই সাহায্য করেছিলাম।"প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে হাসির রোল উঠলেও, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এবার ট্রাম্পের দেশে অলিম্পিক্স

চলতি বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। ৪৮ দলের এই আসরের অধিকাংশ ম্যাচই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। দর্শক উপস্থিতি ও বিশ্বব্যাপী আগ্রহের দিক থেকে এই বিশ্বকাপকে ইতিমধ্যেই অন্যতম সফল বলে মনে করা হচ্ছে। ট্রাম্প দাবি করেন, উত্তর আমেরিকার যৌথ বিড সফল করার ক্ষেত্রে তাঁরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি ভবিষ্যতে শুধুমাত্র আমেরিকায় একক আয়োজক করার পক্ষে সওয়াল করেন। প্রসঙ্গত, ট্রাম্পের দেশে এবার পরবর্তী হাইপ্রোফাইল ক্রীড়া আসর হল- ২০২৮ লস অ্য়াঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিক।

দেখুন ভিডিও

 

 

ফের কবে বিশ্বকাপ

তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব ইতিমধ্যেই স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ বিডের হাতে তুলে দিয়েছে ফিফা। এছাড়া শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। অন্যদিকে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। ১৯৯৪ ও ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা এবং আধুনিক পরিকাঠামোকে কাজে লাগিয়ে এককভাবে আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

মেসিকে নিয়ে কী বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, "মেসি, মেসি কতটা অসাধারণ! ও কানসাসে হ্যাটট্রিক করেছে। আমার মনে হয়, ফুটবলে হ্যাটট্রিক করা খুবই বিরল ঘটনা, তাই না?"

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Spain Final: মেসির বিরুদ্ধে খেলতে নামার আগে উত্তেজিত ইয়ামালরা, লিওর জার্সি কে নেবেন? হুড়োহুড়ি অবস্থা
Argentina vs Spain World Cup Final: ঠিক কোন কারণের জন্য আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে স্পেন? রেফারিকে বিশেষ আর্জি লাপোর্তের