Indian Super League: আসরে নামল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক! আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দু-সপ্তাহের মধ্যেই?

Published : Nov 22, 2025, 12:19 AM ISTUpdated : Nov 22, 2025, 12:30 AM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

Indian Super League: শুক্রবার, শুনানির সময় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে আমাদের।

Indian Super League: আইএসএল হবেই। এবার এই মেগা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (indian super league 2025)। বলা চলে, আইএসএল আয়োজন করার ক্ষেত্রে করতে এবার বাড়তি উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (indian super league issues)। 

আইএসএল নিয়ে যাবতীয় জট কেটে যেতে পারে

শুক্রবার, সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হল যে, দেশের শীর্ষ ফুটবল লিগ আয়োজন করতে কেন্দ্রীয় সরকার পুরোপুরি তৈরি আছে। শুধু দু-সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছে। তারপরেই আবার শুনানি হবে। সেইদিনই আইএসএল নিয়ে যাবতীয় জট কেটে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার, শুনানির সময় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে আমাদের। তারাও এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চকে জানানো হয়েছে, সরকার চায় আইএসএল হোক। 

যাতে ফুটবলাররা এবং ক্লাবগুলি কোনও সমস্যায় না পড়ে। সেইজন্য আইএসএল আয়োজনের ক্ষেত্রে প্রয়োজন পড়লে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিতে চায়। তবে পুরো বিষয়টিই ফিফার নিয়মনীতির মধ্যে থেকেই করতে হবে। নাহলে আবারও ব্যানের আওতায় পড়তে হতে পারে। ফলে, সেইদিকেও নজর রাখতে হচ্ছে। 

তুষার মেহতা ঠিক কী বলেছেন?

তুষার মেহতা জানিয়েছেন, “ঠিক কীভাবে আয়োজন করা হবে আইএসএল, কারা কারা স্পনসর হবে এবং কোথা থেকে টাকা আসবে, তা পুরো সরকারের উপর ছেড়ে দেওয়া হোক। এবার সরকার নিজে থেকেই আইএসএল আয়োজন করতে আগ্রহী। যাতে আমাদের দেশের ফুটবলারদের কোনও অসুবিধা না হয়।”

অর্থাৎ, এবার এই মেগা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাহলে কি এবার সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে আইএসএল? আগামী দু-সপ্তাহের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার