বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস

বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস

Published : Dec 16, 2022, 10:04 PM IST

পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পরেই পদত্যাগ পর্তুগালের কোচের ।

বিশ্বকাপে ব্যর্থতা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক। চাপ বাড়ছিল ফেরান্দো স্যান্টোসের উপর। তাঁর সরে যাওয়া সময়ের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত পদত্যাগ করতেই হল পর্তুগালের কোচকে। তিনি পর্তুগালের ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। ফেরান্দোর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। এবার তাঁর বদলে নতুন কোচ নিয়োগ করা হবে। পর্তুগালের পরবর্তী কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের মার্চের আগে পর্তুগালের কোনও ম্যাচ নেই। সেই কারণে পর্তুগালের ফুটবল ফেডারেশনের হাতে কিছুটা সময় আছে। সেই কারণে তাড়াহুড়ো করতে চাইছে না তারা।
৮ বছর পর্তুগালের কোচের পদে ছিলেন ফেরান্দোকে।  ৬৮ বছর বয়সি এই কোচের সঙ্গে পর্তুগালের ফুটবল ফেডারেশনের আরও ২ বছরের চুক্তি ছিল। কিন্তু তার আগেই সেই চুক্তি ভেঙে পদত্যাগ করতে বাধ্য হলেন ফেরান্দো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার ৫ দিন পরেই সরে যেতে হল পর্তুগালের কোচকে। 

03:37Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা