Argentina : ৩৬ বছর পর বিশ্বকাপ জয়, নাচে-গানে উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা

Argentina : ৩৬ বছর পর বিশ্বকাপ জয়, নাচে-গানে উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা

Published : Dec 19, 2022, 06:48 PM IST

লিওনেল মেসিরা বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনায় শুরু হয়েছে উৎসব, বুয়েনস আইরেস সহ সারা দেশেই চলছে উৎসব । নাচে-গানে মাতোয়ারা আর্জেন্টিনার মানুষ ।

দেশে চরম আর্থিক সঙ্কট। মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। কিন্তু সব সমস্যা একলহমায় দূর করে দিয়েছে লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়। কাতারে মেসিদের হাতে কাপ উঠতেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন আর্জেন্টিনার মানুষ। সারা দেশে চলছে উৎসব। জাতীয় পতাকা, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসির ছবি নিয়ে নাচছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। ৩৬ বছর পর ফের দেশ বিশ্বসেরা হয়েছে। মেসির হাতে প্রথমবার কাপ উঠেছে। এই আনন্দ ধরে রাখতে পারছেন না আর্জেন্টিনার মানুষ।  টাইব্রেকারে গঞ্জালো মন্টিয়েলের শট জালে জড়িয়ে যাওয়ার পরেই উৎসব শুরু হয় আর্জেন্টিনায়। রাজধানী বুয়েনস আইরেসের প্রাণকেন্দ্রে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। জাতীয় পতাকার রঙে রাস্তা রাঙিয়ে দিয়েছেন তাঁরা। অনেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। গাড়ির হর্ন বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। সবাই জাতীয় দলের বিশ্বকাপ জয়ে গান ধরেছেন। রাস্তায় সবাই নাচছেন। এরকম দৃশ্য খুব কম সময়ই দেখা যায়। ফুটবলই পারে সবাইকে এক করে দিতে। ফুটবলই পারে সব সমস্যা ভুলিয়ে দিতে। আর্জেন্টিনায় ঠিক সেটাই হয়েছে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে চলছে উৎসব পালন।

03:37Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা