নিয়মরক্ষার ম্যাচে সামনে ক্যামেরুন, এখন চোট এড়ানোই লক্ষ্য ব্রাজিলের

নিয়মরক্ষার ম্যাচে সামনে ক্যামেরুন, এখন চোট এড়ানোই লক্ষ্য ব্রাজিলের

Published : Dec 02, 2022, 02:28 PM IST

গ্রুপের শেষ ম্যাচকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিলের কোচ তিতে। এই ম্যাচেও জয়ই তাঁর লক্ষ্য। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, দলের আর কেউ যেন নতুন করে চোট না পান। নক-আউটের আগে দলের সবাই যাতে ফিট থাকেন, সেটা নিশ্চিত করতে চান তিতে।

ক্যামেরুন ম্যাচে প্রথম একাদশের বেশিরভাগে ফুটবলারকেই না খেলানোর সিদ্ধান্ত নিয়ছেন ব্রাজিলের কোচ। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের চোটমুক্ত রাখা এবং যে ফুটবলাররা নিয়মিত প্রথম একাদশে থাকার সুযোগ পাচ্ছেন না তাঁদের দেখে নেওয়াই তিতের উদ্দেশ্য। ক্যামেরুনের বিরুদ্ধে নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকারকে প্রথম একাদশে রাখা হবে না। তাঁর বদলে খেলবেন এডারসন। ব্রাজিলের রক্ষণেও বদল হবে। সেন্টার-ব্যাক এডার মিলিতাওয়ের সঙ্গে খেলবেন গ্লেইসন ব্রেমার। রাইট ব্যাকে খেলবেন অভিজ্ঞ ড্যানি আলভেজ। লেফট ব্যাকে খেলবেন অ্যালেক্স টেলস। মিডফিল্ডেও বদল হবে। প্রথম একাদশে আসবেন ব্রুনো গিমারেজ। আক্রমণভাগেও বদল হবে। ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে প্রথম একাদশে থাকবেন রডরিগো। গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেলিও প্রথম একাদশে থাকবেন। এছাড়া প্রথম একাদশে থাকতে পারেন অ্যান্টনি।

03:37Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা