IFA Shield 2025: শিল্ড ফাইনালের টিকিট থেকে প্রাপ্ত অর্থর বড় অংশই যাবে উত্তরবঙ্গের বন্যা ত্রাণে, ঐতিহাসিক সিদ্ধান্ত আইএফএ-র

Published : Oct 12, 2025, 11:17 PM ISTUpdated : Oct 13, 2025, 12:00 AM IST
IFA Shield 2025

সংক্ষিপ্ত

IFA Shield 2025: একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইএফএ। এই বছর আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের এক বড় অংশই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গে দুর্যোগ-কবলিত মানুষদের হাতে। 

IFA Shield 2025: ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (ifa shield trophy)। আগামী ১৮ অক্টোবর, আইএফএ শিল্ড ফাইনাল। সূত্রের খবর, ফাইনাল ম্যাচটি ফ্লাড লাইটে হতে পারে। যদিও সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি (ifa shield 2025 teams)। 

টিকিট ছেড়ে দেওয়া হয়েছে

কিন্তু তারই মাঝে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইএফএ। গোটা উত্তরবঙ্গে এখন ভয়াবহ পরিস্থিতি। মানুষ ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তাই সেই কথা মাথায় রেখে, এই বছর আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের এক বড় অংশই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের দুর্যোগে নিপীড়িত মানুষদের হাতে। ইতিমধ্যেই জোম্যাটো পরিচালিত ডিসট্রিক্ট অ্যাপ্লিকেশনে (District by Zomato) টিকিট ছেড়ে দেওয়া হয়েছে। 

 

 

অন্যদিকে,  এবারের আইএফএ শিল্ড ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। জানা যাচ্ছে, আইএফএ শিল্ড ফাইনালের টিকিট পুরোপুরি অনলাইনেই বিক্রি করা হবে। সমর্থকরা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন এবং টিকিটের দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। এরপর যুবভারতীর কাউন্টার থেকে সেই টিকিট রিডিম করতে হবে। তবে দুই প্রধান ফাইনালে উঠলে, তাদের ক্লাব তাঁবু থেকেও রিডিম করা যাবে। 

কুর্নিশযোগ্য একটি পদক্ষেপ নিয়েছে আইএফএ

টিকিটের সর্বাধিক দাম ১৫,০০০ টাকা। সেটা ভিভিআইপি বক্সের। এছাড়া যে কোনও ব্লকের টিকিটের দাম ১০০ টাকা। অন্যদিকে, ভিআইপি লাউঞ্জের টিকিটের দাম ৪৯৯ টাকা। এহেন ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করে যে টাকা উঠে আসবে, সেই টাকার একটা বড় অংশই পৌঁছে যাবে উত্তরবঙ্গের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। নিঃসন্দেহে কুর্নিশযোগ্য একটি পদক্ষেপ নিয়েছে আইএফএ। 

সেইসঙ্গে, ফাইনালের দিন স্টেডিয়ামে বিশেষ কাউন্টার করার পরিকল্পনাও নিয়েছে আইএফএ। সমর্থকরা সেখানে শুকনো খাবার দান করতে পারবেন। সেই খাবার পাঠানো হবে দুর্যোগে উত্তরবঙ্গের মানুষদের জন্য। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার